Recruitment

পুজোর আগেই প্রায় ২৫ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর পর আরও সাড়ে ৭ হাজার! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ জুন: পুজোর আগেই প্রায় ২৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে, পুজোর পর আরও সাড়ে ৭ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে। কিছুক্ষণ আগেই “নবান্ন” থেকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজ আর কিছুক্ষণ পরেই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে। ১৪,৩৩৯ টি শূন্যপদের জন্য প্রায় ২১ হাজার জনকে ইন্টারভিউতে ডাকা হবে বলে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশন তাদের www.westbengalssc.com ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত শূন্যপদ হল- ১৪,৩৩৯ টি (প্যারা টিচার বাদ দিয়ে)।

উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদ ১৪৩৩৯ টি :

আজ সন্ধ্যা নাগাদ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে। উচ্চ প্রাথমিকের এই ১৪,৩৩৯ জনকে পুজোর আগেই নিয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে তিনি এও জানিয়ে দিয়েছেন, পুজোর আগে ১০,৫০০ জন প্রাথমিক শিক্ষকের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে প্রাথমিক স্কুলে প্রায় ৪-৫ হাজার জন জয়েন করে গেছেন। মেধাতালিকায় থাকা বাকি প্রায় ১০,৫০০ জনকেও পুজোর আগেই নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একইসাথে তিনি এও জানিয়েছেন, পুজোর পর, ২০২২ এর মার্চের মধ্যে আরও ৭ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। সম্ভবত সদ্য যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তার ভিত্তিতে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার না করলেও, মোট ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, “মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। কোনও লবি ধরার প্রয়োজন নেই।”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago