Recruitment

SSC: “এক জন দু’জন নয়, ৬০৯ জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে SSC গ্রুপ ডি-তে”, ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ এপ্রিল:না, সিবিআই রিপোর্ট দেয়নি। রিপোর্ট দিয়েছে হাইকোর্টের তৈরি করে দেওয়া রঞ্জিত কুমার বাগ কমিটি। আর, তাতেই সোমবার দুপুরের শুনানিতে হুলুস্থুল পড়ে গেল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে কমিটি রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে, “চাকরি পাওয়া ৬০৯ জন পাশই করেননি!” এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয়েছে, ওই ৬০৯ জনকে অবৈধভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এসএসসি (SSC- School Service Commission) কেলেঙ্কারিতে নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। এস.পি. সিনহার নেতৃত্বাধীন তাঁর তৈরি করা সুপারিশ কমিটি-ই নাকি ‘বেআইনি’! এর ফলে, আরও চাপ বাড়ল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ চার কর্তার।

আরো চাপে এস.পি সিনহা :

উল্লেখ্য যে, সোমবারের শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই সময় ভরা এজলাসে রিপোর্ট পেশ করেন বিচারপতি আর. কে বাগের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। এই রিপোর্ট পড়ে শোনানো হয়। রিপোর্টে উল্লেখ করা হয়, গ্রুপ ডি-র ক্ষেত্রে এই ৬০৯ জনকেই ভুয়ো নিয়োগ করা হয়েছিল। কমিটির বক্তব্য, ২০১৯ সালে ১ নভেম্বর একটি সুপারিশ কমিটি তৈরি হয়েছিল। তারাই গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এই ৬০৯ জনের প্যানেল তৈরি করেছিল। এক্ষেত্রে দফতরের প্রথম সারির বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। মূলত তাঁদের সুপারিশেই তৈরি হয়েছিল প্যানেল। আর সেগুলিকে রেজিস্ট্রারে নথিভুক্তও রাখা হয়েছিল। শর্মিলা মিত্র, সুবীরেশ ভট্টচার্য, মহুয়া মৈত্র, অভিজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিনের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার কথা বল হয়েছে। অন্যদিকে, সমরজিৎ আচার্য ও শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ অভিযোগ আনা হয়েছে অবৈধ সুপারিশ পত্র দেওয়ার বিষয়ে।

চাপে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও :

এদিন, মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, “টাকার লেনদেন হয়েছিল কিনা, সে ব্যাপারে কমিটি তদন্ত করেনি। তবে কমিটি বলেছে, মানি ট্রেলের ব্যাপার তাঁদের নির্দেশ দেওয়া হলে, তা খতিয়ে দেখতে পারে। এতদিন ধরে কর্তারা বলে আসছিল, কমিটির রিপোর্ট না এলে তদন্ত করা যাবে না। আজ তদন্ত কমিটি রিপোর্টে স্পষ্ট বলেছে, এস.পি সিনহার সরাসরি যোগাযোগ রয়েছে দুর্নীতিতে। আইপিসি ৪২০ কেসে অভিযোগ রয়েছে। এরপরে আর স্বস্তির জায়গা নেই তাঁর।” এও উল্লেখ্য যে, এই ঘটনায় এতদিন পর্যন্ত কোথাও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসেনি। তবে এদিনের শুনানিতে এসেছে। অভিযোগ যে, নিয়োগের আগে যে সুপারিশ কমিটি তৈরি হয়েছিল, তা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মাফিক। এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, “আদালত সুপারিশ কমিটি গঠনের বিষয়টিকেই বেআইনি বলেছে। কারণ কেউ এই কমিটি গঠনই করতে পারে না। তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, এই কমিটি কোনও সরকারি আদেশে হয়নি। মন্ত্রীর নির্দেশে জয়েন্ট সেক্রেটারি করেছেন। তাই এই কমিটিই বেআইনি।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago