Recruitment

Madrasah Recruitment: প্রায় ১০ বছর পর রাজ্যের ৬১৪-টি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! একমাস ধরে চলবে আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ মে: প্রায় ১০ বছর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন (The West Bengal Madrasah Service Commission)। রাজ্যের ৬১৪-টি মাদ্রাসার নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীতে ১৭২৯ জন সহকারী শিক্ষক (Assistant Teacher) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (৫ মে)। এর আগে, নিয়োগের সমস্ত নিয়মকানুন জানিয়ে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছিল কলকাতা গেজেট নোটিফিকেশন। এবার, প্রাথমিক শূন্য পদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে। তবে, এই শূন্য পদ নিয়োগের সময় আরো অনেক বাড়বে বলেই সূত্রের খবর। আগামী ১২ মে (২০২৩) বিকেল ৪-টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ১২ জুন মধ্যরাত অবধি।

মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৩ সালে শেষবার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালে ১৯০০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন। যদিও, শেষ পর্যন্ত কোন প্যানেল প্রকাশ না করেই দেড় হাজারের মতো শিক্ষক নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। ওই প্যানেল থেকেই স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। তাঁরা ইতিমধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি’র বিরোধিতাও করেছে। প্রয়োজনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন। এদিকে, মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা এবং অ্যারাবিক ইউজি বিষয়ে টেট নেওয়া হবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে প্রথমে একটি প্রিলিমিনারি টেস্ট বা বাছাই পরীক্ষা নেওয়া হবে বলেও গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে। বিভিন্ন সূত্রের অনুমান যে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীই এবার আবেদন করতে চলেছেন। কারণ, দীর্ঘদিন থমকে ছিল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আবেদন করতে হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.wbmsc.com) গিয়ে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago