Recruitment

Paschim Medinipur Recruitment: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অধীন নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরে মহিলা কর্মী নিয়োগ করা হবে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.paschimmedinipur.gov.in)। সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর (রেসিডেন্সিয়াল) পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা।

জেলাশাসকের কার্যালয় (প্রতীকী ছবি) :

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, জেলাশাসকের কার্যালয়ে ওয়ান স্টপ সেন্টারের জন্য এই মহিলা কর্মী নিয়োগ করা হবে। পদটি অসংরক্ষিত। তাই, জেনারেল (বা, সাধারণ) ক্যাটাগরীর মহিলারাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরের (PG) যোগ্যতা থাকা দরকার। বাংলা এবং ইংরেজি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা দরকার। কম্পিউটারের কাজে অভিজ্ঞতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে (মহিলাদের জন্য) ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলে ভালো। এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। চলতি সপ্তাহের বুধবার (২৩ আগস্ট) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.paschimmedinipur.gov.in) থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তবে, জেলাশাসকের দফতরে বা কার্যালয়ের সুনির্দিষ্ট ড্রপ বক্সে ফর্ম জমা দিতে অফলাইনে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই ওয়েবসাইট দেখুন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago