Recruitment

Primary TET: হাসি ফুটবে কয়েক হাজার টেট পাস চাকরিপ্রার্থীর মুখে? ঘন্টাখানেক পরেই বৈঠকে ব্রাত্য, আশায় একতা মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ আগস্ট: আর ঘন্টাখানেক পরই ২০১৪ প্রাইমারি টেট পাস, প্রশিক্ষিত নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠক থেকেই প্রায় ৭-৮ হাজার নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের নিয়োগ-জট কাটতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে। প্রসঙ্গত উল্লেখ্য, গত এক বছর ধরে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পর, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে গত এক সপ্তাহ ধরে অবস্থানে বসেছেন এই নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ। তাঁরাই এর আগে সাংসদ তথা শাসকদলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়ে ক্যামাক স্ট্রিটের সামনে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন রাতভর। তারপর, তাঁদের আন্দোলন ভেঙে দেওয়ার পর থেকেই আমরণ অনশন অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, আদালতেও চলছে মামলা। গতকাল-ই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ঢোঁক গিলতে গিলতে পর্ষদ জানিয়েছে, “১১১৪ শূন্য পদ আছে, পিটিশনারদের চাকরি দিয়ে দেব!” তবে, তা মানতে নারাজ একতা মঞ্চ।

ঘণ্টাখানেকের মধ্যেই বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ফাইল ফটো):

একতা মঞ্চের সম্পাদক অচিন্ত্য সামন্ত জানিয়েছেন, “আমরা সবার চাকরির দাবিতে আন্দোলন করছি।‌ সবারই চাকরি হবে। কারণ, ৬ হাজারের বেশি শূন্য পদ আছে। ১৬ হাজার ৫০০’র নামে ১০ হাজারের কাছাকাছি নিয়োগ হয়েছে। তার মধ্যে আবার ভুয়ো নিয়োগ বা অবৈধ নিয়োগ আছে। তাই, স্বচ্ছভাবে এই যোগ্যতাসম্পন্ন নট ইনক্লুডেড (টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া)-দের নিয়োগ করতেই হবে। আমরা আশাবাদী আজ শিক্ষামন্ত্রী সেই সদর্থক বার্তাই দেবেন।” উল্লেখ্য যে, দুপুর ২ টো নাগাদ বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’র বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর, আগামীকাল মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিংয়ে শিক্ষামন্ত্রী আজকের বৈঠকের দাবি বা সিদ্ধান্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী-কে জানাবেন। তাই, দ্রুত ভালো কিছুর আশা করছেন চাকরিপ্রার্থীরা! অন্যদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলা আরটিআই মামলার চাপ-ও যে আছে সরকারের উপর তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago