Recent

Midnapore: পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মীর, আশঙ্কাজনক আরও ২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: পেট্রোলিং সেরে থানায় ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার দুই পুলিশ কর্মীর। আহত হয়েছেন আরও চারজন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কের উকুনমারী এলাকায়, সুপ্রিম কারখানার সামনে।

ভয়াবহ দুর্ঘটনা :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় একটি কন্টেনার দাঁড়িয়েছিল। সেই সময়ই পেট্রোলিং সেরে থানায় ফিরছিল নারায়ণগড় থানার পুলিশের গাড়িটি। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, পুলিশের গাড়িটি ওই কন্টেনারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দীপক পাত্র ও বিমান করন নামে দু’জনের মৃত্যু হয়। মৃত দীপক পাত্র এনভিএফ পদে কর্মরত ছিলেন আর বিমান করন সিভিক ভলেন্টিয়ার। নারায়ণগড় থানা সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে টানা বৃষ্টি হচ্ছিল। সেই সময় পুলিশের দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি মকরামপুর সুপ্রিম প্লাস্টিক কারখানার সামনে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। গাড়িতে মোট ছ’জন ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দীপক পাত্র ও বিমান করনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ আধিকারিক যথাক্রমে এসআই দেবপ্রসাদ মন্ডল এবং এএসআই রাজেশ পারুয়া সহ ৪ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরবেলা প্রবল বর্ষণের ফলে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কন্টেনারটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর নারায়ণগড় থানায় পৌঁছন খড়গপুরের এসডিপিও দীপক সরকার।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago