Recent

Medinipur: গাড়িতে নেই নম্বর, বালির নেই কাগজ! ২০-২৫টি ট্রাক্টর আটক করে মেদিনীপুরের অদূরেই বিক্ষোভ গ্রামবাসীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: কাঁসাইয়ের এই পারে মেদিনীপুর সদর ব্লক। ওই পারে খড়গপুর ২নং ব্লক। এই পারের বালি খাদান থেকে ‘ঘুরপথে’ নম্বর বিহীন (একাধিক) ট্রাক্টরে করে বালি পাচারের অভিযোগ গ্রামবাসীদের! বুধবার দুপুরে এমনই ২০-২৫টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২নম্বর ব্লকের চৌপেনা এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কাঁসাই নদী থেকে অবৈধভাবে বালি তুলে, নম্বর বিহীন ট্রাক্টরে করে ঘুরপথে পাচার করা হচ্ছে! অনুমতি না থাকলেও, তাঁদের এলাকার গ্রামীণ রাস্তা দিয়ে দিনের পর দিন বালি নিয়ে যাওয়া হচ্ছে। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাঁদের!

ট্রাক্টর আটক করে বিক্ষোভ:

গ্রামবাসীদের আরও অভিযোগ, “ট্রাক্টর চালকদেরও লাইসেন্স নেই, ট্রাক্টরেও নম্বর নেই। আর বালি নিয়ে যাওয়ার সিও (ক্যারিং অর্ডার)-ও নেই! শুধুমাত্র স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে গোপন আঁতাত করেই দিনের পর দিন অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে।” তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে তাঁরা ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। প্রায় ৪-৫ ঘন্টা পর খড়গপুর ২নম্বর ব্লকের বিডিও ও মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পৌঁছলে খুব্ধ গ্রামবাসীরা তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান। SDLRO শান্তনু সরকার জানিয়েছেন, “বেআইনিভাবে কয়েকটি গাড়িতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। কাগজপত্র না থাকায়, সেই গাড়িগুলি আমরা আটক করেছি।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

14 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago