Recent

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের বিলিতি মদের দোকানে ‘দেশি’ চোরের উৎপাত! দু’দিনের ব্যবধানে একই কায়দায় চুরি; লক্ষাধিক টাকা সহ কয়েক হাজার টাকার বিদেশি মদ গায়েব

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিলিতি মদের দোকানে দুঃসাহসিক চুরি! দু’দিনের ব্যবধানে প্রায় কাছাকাছি এলাকায়, একই কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও সবংয়ে। শনিবার গভীর রাতে সবংয়ের একটি ফরেন লিকার বা বিলিতি মদের দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা সহ ৫৬ হাজার টাকার বিদেশি মদ চুরি হয় বলে অভিযোগ। চোরের ওই দলটি দোকানের সিসিটিভি (cctv)-র হার্ডডিস্ক-ও চুরি করে নিয়ে যায়। জানা গিয়েছে, সবংয়ের চাঁদকুড়ি এলাকায় একটি বিদেশি মদের দোকানে দুঃসাহসিক চুরি করে দুষ্কৃতীরা। রবিবার সকাল আটটা নাগাদ দোকান খুলতে এসে মালিক মানস জানার মাথায় হাত পড়ে যায়!

বিজ্ঞাপন:

মানস দেখেন, দোকানের প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর, দোকানের ভেতরে গিয়ে তিনি লক্ষ্য করেন বেশ কয়েকটি তালা ভেঙে দোকানের বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি বিদেশি মদ সহ ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনার পরই সবং থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা! দোকান মালিক মানস জানা বলেন, ক্যাশ কাউন্টার থেকে নগদ এক লক্ষ ১১ হাজার টাকা সহ প্রায় ৫৬ হাজার টাকার বিদেশী মদ তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রসঙ্গত, একই কায়দায় গত দু’দিন আগেই ডেবরার আষাড়ি সংলগ্ন এলাকায় একটি বিদেশি মদের দোকানে চুরি হয়। সেখানেও নগদ টাকা সহ দামি ব্র্যান্ডের বিদেশি মদ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এমনকি, সিসিটিভি-র হার্ডডিস্কও নিয়ে যায়। তবে কি মদের দোকানে চুরির ঘটনায় একই দুষ্কৃতী-দল যুক্ত? উঠছে প্রশ্ন! ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন সবং থানার পুলিশ আধিকারিকেরা। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

এই দোকানেই চুরি হয় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago