Recent

Vidyasagar: জন্মস্থানের অদূরেই শ্বশুরবাড়ির দেশে স্থাপিত হল ‘বীরসিংহের সিংহশিশু’র আবক্ষ মূর্তি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর:’বীরসিংহের সিংহশিশু’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অধুনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমাতে অবস্থিত এই বীরসিংহ। সেই ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে, পৌরসভা প্রাঙ্গণে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানো হল। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস মূর্তিটির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রশাসক বীরেশ্বর পাহাড়ি, চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ‘শিক্ষারত্ন’ বনমালী পাল, ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গাসংকর পান, সাংবাদিক শান্তি পাহাড়ি প্রমুখ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপিত হল :

ক্ষীরপাই কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটি এই বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তিটি বসানোর বিষয়ে পৌরসভাকে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায়। কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সম্পাদক সুপ্রিয় ঘোষ বলেন, “মূর্তিটির বাজেট প্রায় ১ লক্ষ টাকা। ক্ষীরপাই শহরে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভট্টাচার্য পরিবারে শশুরবাড়ি ছিল। ক্ষীরপাই ১ নং ওয়ার্ডের কাচারীবাজারের বাসিন্দা শত্রুঘ্ন ভট্টাচার্যের একমাত্র কন্যা দীনময়ী দেবী’র সাথে বিদ্যাসাগর মহাশয় পরিণয় সূত্রে আবদ্ধ হন।” স্বভাবতই, ক্ষীরপাই পৌরসভা প্রাঙ্গণে তথা বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরবাড়ির দেশে বিদ্যাসাগরের মূর্তিটি স্থাপিত হওয়ায় এলাকাবাসী খুশি।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago