Recent

পড়ুয়াদের ধূমপানে উত্তাল হয়েছিল রাজ্য, পশ্চিম মেদিনীপুরের সেই বিদ্যালয় চত্বরে মাদক দ্রব্য বিক্রি বন্ধে বিশেষ অভিযান প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: শ্রেণিকক্ষেই অবাধে চলেছে ধূমপান, চটুল হিন্দি গানে ছাত্র-ছাত্রীদের উদ্দাম নৃত্য।দিনকয়েক আগেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার শতবর্ষ প্রাচীন জাড়া উচ্চ বিদ্যালয়ের সেই ছবি। সারা রাজ্য তথা দেশের কাছে বিদ্যাসাগরের ঘাটালের বাসিন্দাদের মাথা হেঁট হয়েছিল! নড়েচড়ে বসেছিল জেলা প্রশাসন। দিনকয়েক আগেই শৃঙ্খলা ফেরাতে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে। এবার, ছাত্র-ছাত্রীদের সচেতন করতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তর ও পুলিশের পক্ষ থেকে।

জাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য দপ্তরের সেমিনার :

স্কুল চত্বরে থাকা প্রতিটি দোকানে গিয়ে যৌথ দলের সদস্যরা খতিয়ে দেখেন, সেখানে সিগারেট, বিড়ি কিংবা অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রয় হচ্ছে কিনা। দোকানদারদের কড়া হুঁশিয়ারিও দেওয়া হয় স্কুল লাগোয়া যে সমস্ত দোকান আছে, সেখানে তামাকজাতীয় নেশার জিনিস বিক্রি করা চলবে না! এমনিতেও সরকারি আইনে সে কথাই উল্লেখ আছে। তবে, তা মানে আর ক’জন! জাড়া এলাকার দোকানদারদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বোঝানো হয়, ১৮ বছরের নিচে নেশার জিনিস বিক্রয় আইনবিরুদ্ধু। এছাড়াও, জাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদকবিরোধী একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের কাউন্সিলার স্বাতীলেখা মান্না, চন্দ্রকোনা ১ ব্লকের বিএমওএইচ ডাঃ নিরঞ্জন কুঁচি, স্কুল প্রোগ্রামিং অফিসার ডাঃ সেখ মহম্মদ আজিজ প্রমুখ। জাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখার্জি বলেন, “আশাকরি ছাত্ররা শৃঙ্খলা পরায়ণ হবে এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে। স্কুলকে পুনরায় ছাত্র-ছাত্রীরা গৌরবান্বিত করবে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago