Recent

Paschim Medinipur: ফের নাবালিকার শ্লীলতাহানি ডেবরায়, পিংলায় গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার! ‘জঙ্গলরাজ চলছে’, ৮ দিনের মধ্যে চারটি পাশবিক ঘটনায় ক্ষুব্ধ সুশান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল:গত ১২ এপ্রিল পিংলার (পিন্ডরুই গ্রামের) প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিজিত মণ্ডল। গত ১৮ এপ্রিল পিংলার পাশেই ডেবরা ব্লকের (যদিও, নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই) ৪ নং খানামোহান অঞ্চলে, পঞ্চম শ্রেণীর নাবালিকা (১৩)-কে তার মামাবাড়িতে ধর্ষণ করে মঙ্গল মান্ডি নামে এক যুবক। অভিযোগ, সেও শাসকদলের কর্মী। ঠিক পরেরদিনই অর্থাৎ মঙ্গলবার (১৯ এপ্রিল) ডেবরা’র (৫/১) বাড়াগড়ে শেখ ফারুক (৩৪) নামে এক রাজমিস্ত্রি-কে গ্রেপ্তার করা হয়েছে ১১ বছরের এক নাবালিকাকে যৌন‌ নিগ্রহের অভিযোগে। ধৃত ফারুক মুর্শিদাবাদের সেই সুতি থানার বাসিন্দা, যে এলাকার আরেক রাজমিস্ত্রি সর্বেশ্বর প্রামাণিক গত ৩১ মার্চ ডেবরা’র বাড়াগড়ের মেধাবী ছাত্রী স্পৃহা চক্রবর্তী-কে খুন করে পালিয়ে গিয়েছিল এবং পরদিন (১ এপ্রিল) সে নিজেও (বছর ২৬ এর সর্বেশ্বর প্রামাণিক) আত্মহত্যা করেছিল! এদিকে, ফারুক-কে গতকাল পকসো আইনে মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে। তবে, মঙ্গল মান্ডি এখনও পলাতক! আর, এর মধ্যেই বুধবার পিংলা থানার জামনা দুই নম্বর অঞ্চলের উজান এলাকায়, বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠ থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, ধর্ষণ করে খুন!

এখানেই গৃহবধূ’র মৃতদেহ উদ্ধার হয়েছে:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উজান এলাকায় ফাঁকা মাঠ দিয়ে ধানের কাজ করতে যাওয়ার সময় একটি পুকুরের সামনে ওই গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই, গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। জানা যায় উজান গ্রামের বছর ৩৫ এর গৃহবধূর নাম বেহুলা সিং। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাসিন্দাদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আর, পশ্চিম মেদিনীপুর তথা সারা জেলাজুড়ে চলা এই ধরনের খুন-ধর্ষণের ঘটনা প্রসঙ্গে বুধবার পিংলায় দাঁড়িয়ে সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বললেন, “ধিক্কার রাজ্যের পুলিশ মন্ত্রীকে। তাঁর আর একদিনও পদে থাকা উচিৎ নয়। জঙ্গলরাজ চলছে। এর থেকে হয়তো জঙ্গলরাজও ভালো!” উল্লেখ্য যে, তিনি এদিন পিংলার পিন্ডরুই গ্ৰামের ধর্ষিতা প্রতিবন্ধী সেই যুবতী ও তাঁর পরিবারের সাথে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। চিকিৎসার জন্য তুলে দেন, ১৫ হাজার টাকা। পরে, পিংলার উজান গ্ৰামেও যান। নিহত মহিলার স্বামী ও মেয়েদের সাথে দেখা করে কথা বলেন। প্রতিটি ঘটনাতেই তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

প্রতিবন্ধী যুবতীর পরিবারের সঙ্গে সুশান্ত ঘোষ:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago