Recent

West Midnapore: সারপ্রাইজ ভিজিটে গিয়ে পাত পেড়ে শিশুদের সঙ্গে মিড-ডে মিল খেলেন ঘাটালের মহকুমাশাসক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। ঠিক তেমনই, যিনি চেয়ারে বসে প্রশাসন সামলান, তিনিই আবার শিশু শিক্ষার্থীদের সঙ্গে মাটিতে বসে মিড-ডে মিলও খান! এমন একজন প্রশাসককেই তো চান এলাকাবাসী। সেদিক দিয়ে বিদ্যাসাগরের ঘাটাল গর্বিত, এমনই একজন মানসিক মহকুমাশাসক-কে পেয়েছেন। যিনি স্কুলে গিয়ে অনিয়ম দেখলে যেমন শিক্ষক-শিক্ষিকাদের শোকজ নোটিশ ধরান, ঠিক তেমনই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মাটিতে বসে ডিমের ঝোল, ভাত খেয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দেন। সোমবার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ঠিক এভাবেই পড়ুয়া থেকে শিক্ষক, মিড-ডে মিল সহায়িকা থেকে অভিভাবক- সকলের মন জয় করলেন।

মহকুমাশাসক সুমন বিশ্বাস স্কুলের পড়ুয়াদের সঙ্গে:

জানা যায়, সোমবার দুপুরে ঘাটালের দন্দিপুর মন্মথ হাজরা বিদ্যামন্দিরে সারপ্রাইজ ভিজিটে যান মহকুমাশাসক সুমন বিশ্বাস। ঠিক সেই সময়ই মিড-ডে মিলের তোড়জোড় শুরু হয়েছিল। তিনি মিড-ডে মিলের গুনগত মান পরীক্ষা করে দেখতে চান। সেই মতো, একেবারে পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে তৃপ্তি করে মিড-ডে মিল খান। এদিন, স্কুলে ডিমের ঝোল হয়েছিল। তাই দিয়েই সকলের সঙ্গে বসে দুপুরের আহার সারেন মহকুমাশাসক। খাবারের প্রশংসাও করেছেন তিনি। একইসঙ্গে, রান্নাঘরের পরিবেশ, হাত ধোয়ার জায়গা, শৌচাগার সবকিছুই খতিয়ে দেখেন তিনি। ভিজিট শেষে স্কুলের পরিবেশ ও শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয় পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেন মহকুমাশাসক। স্বভাবতই, এদিন খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারাও। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মাসখানেক আগেই সময়ের আগে স্কুল ছুটি দেওয়ায় মহকুমাশাসক একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছিলেন। তবে, এদিন তিনি বিদ্যালয়ের ভূমিকায় খুশি!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago