Recent

নাবালককে এলোপাথাড়ি ছুরির কোপ পশ্চিম মেদিনীপুরে! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:এক নাবালককে এলোপাথাড়ি ছুরির কোপ অপর বালকের! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত নাবালক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার পান্না গ্রামের। আহত বালকের নাম সায়ন পাল। বয়স আনুমানিক ১৩-১৪। স্থানীয় পান্না ভারতরত্ন রায় বিদ্যামন্দির স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। অভিযুক্ত বালকের নাম রোহিত খাঁড়া। বয়স আনুমানিক ১৬-১৭। কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আহত বালক :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

জানা যায়, ঘাটাল থানার পান্না গ্রামের বাসিন্দা শিপ্রা পাল বৃহস্পতিবার সকালে ছেলে সায়ন-কে বাড়িতে রেখে, ১০০ দিনের কাজে গিয়েছিলেন। হঠাৎ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, তাঁর ছেলে সায়ন শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ নিয়ে, রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, পাশের গ্রামেরই রোহিত খাঁড়া নামে এক বালক এভাবে সায়নের উপর আক্রমণ করেছে। বৃহস্পতিবার সকালে সায়নের বাড়িতে কেউ না থাকার সুযোগে, সায়ন-কে একা পেয়ে এই সে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়দের প্রচেষ্টায় আহত সায়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। যদিও, কি কারণে এই ঘটনা এখনও জানা যায়নি। ঘাটাল থানার পুলিশ অভিযুক্ত ওই বালককে জিঞ্জাসাবাদ করছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘাটাল থানার পুলিশের পক্ষ থেকে।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago