Recent

Paschim Medinipur: নিজের সহ পরিবারের ৬ জনের চাকরির তদন্ত চাই! পশ্চিম মেদিনীপুরের শিক্ষক নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি:”শিক্ষিত বেকার ছেলেদের ভবিষ্যৎ বিক্রি করে গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ সঞ্জীব কোলে-কে অবিলম্বে ED হেফাজতে নিয়ে তদন্ত করার দাবী জানাই। এছাড়াও, সঞ্জীব কোলে সহ ওনার পরিবারের যে ৬ জনের চাকরি হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই।” পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কোষাধ্যক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার তাঁর বাড়ির অদূরেই পড়ল পোস্টার। চাকরি দুর্নীতির অভিযোগে সঞ্জীব কোলে’র বিরুদ্ধে পড়ল পোস্টার। যা ঘিরে ইতিমধ্যে জেলাজুড়ে পড়ে গিয়েছে শোরগোল! পোস্টারে দেখা যাচ্ছে একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি (তার নিচে লেখা আছে গ্রেফতার); অপরদিকে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা সঞ্জীব কোলের ছবি (তার নিচে লেখা রয়েছে গ্রেফতার চাই)।

পড়ল পোস্টার:

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিরা গ্রামের বাসিন্দা এই সঞ্জীব কোলে। স্থানীয় ও সঞ্জীবের পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে সঞ্জীব, তাঁর দাদা ও পরিবারের আরেক সদস্য হঠাৎ করে একই সময়ে শিক্ষকতা চাকরি পেয়ে যান। তারপরে পরিবারের আরো কয়েকজনের চাকরি হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন এলাকায় শিক্ষকদের বদলির ক্ষেত্রে সঞ্জীবের ‘অবদান’ আছে! শুধু তাই নয়, এক সময়ের পিটিটিআই আন্দোলনের এই নেতা হঠাৎ করেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে যুক্ত হয় বলে অভিযোগ।

এনিয়ে, সঞ্জীব আমাদের ফোনে জানান, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ইতিমধ্যে তাঁদের এই চাকরির বিষয়টিও তদন্তের মধ্যে রয়েছে। তবে, তাঁরা যে চাকরি পেয়েছেন তা সঠিক নিয়মে। এমনটাই দাবি সঞ্জীবের। কেউ ষড়যন্ত্র করছে বলে তাঁর দাবি। তবে পোস্টার যে বা যারাই দিক না কেন, এই পোস্টার ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। তৃণমূল নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি এলাকার বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের অভিযোগ, “তদন্ত করলে পশ্চিম মেদিনীপুর জেলার এরকম অনেক শিক্ষক নেতাকে খুঁজে পাওয়া যাবে।”

সঞ্জীব কোলে;

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago