Recent

Kharagpur: সাবধান! ব্যাঙ্ক থেকে টাকা তুলছেন, আপনাকে হয়তো কেউ ফলো করছে; খড়্গপুরে দিনেদুপুরে মা-মেয়ের ৩ লক্ষ টাকা ছিনতাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ:ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা তুলেছিলেন মা ও মেয়ে। তারপর, তা প্লাস্টিকে মুড়ে মায়ের হ্যান্ড ব্যাগে রেখেছিলেন। ব্যাঙ্ক থেকে বেরিয়ে কাছাকাছি একটি শপিং মলে কেনাকাটা করে টোটোয় চেপে নিশ্চিন্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। বাড়ির ঠিক কাছাকাছি পৌঁছেই ঘটলো অঘটন! কোথা থেকে তিন ছিনতাইবাজ বাইকে করে এসে, ভদ্রমহিলার হাত থেকে তাঁর হ্যান্ড ব্যাগ ছিনতাই করে উধাও। পিছু ধাওয়া করেও লাভ হয়নি! ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার অন্তর্গত সাউথ ডেভলপমেন্ট রেল এলাকার। হ্যাঁ, সেই একই কায়দাতে ছিনতাইয়ের ঘটনা রেলশহর খড়্গপুরে! তাই, প্রতিমুহূর্তে সাবধান থাকা উচিত প্রত্যেকের, বিশেষত মহিলাদের। কারণ, এখনও অবধি এই ধরনের ঘটনা বন্ধ করেতে পারেনি রেলশহরের পুলিশ প্রশাসন।‌ এদিনের ঘটনায় তাই ক্ষোভ উগরে দিয়ে ভুক্তভোগী যুবতী অঞ্জলি আক্কা জানিয়েছেন, “শুধুই প্রতিশ্রুতি! কোথায় নিরাপত্তা।” এই ঘটনাতেও এখনও অধরা দুষ্কৃতীরা!

এই এলাকাতেই ঘটে ঘটনাটি :

জানা গেছে, খড়্গপুর ডিআরএম অফিসের সামনে থাখা সেন্ট্রাল ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলেছিলেন সরোজিনী আক্কা ও তাঁর মেয়ে অঞ্জলি আক্কা। টোটোতে চেপে বাড়ি ফেরার সময়, তিন দুষ্কৃতী বাইকে করে এসে হাতে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে জানিয়েছেন অঞ্জলি। তাঁর বক্তব্য, “বুঝতেই পারিনি, আমদের কেউ ফলো করেছে, পা আমাদের পিছু নিয়েছে! হঠাৎ কোথা থেকে একটি পালসার বাইকে চেপে তিন ছিনতাইবাজ মায়ের হাত থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। কিছুই বুঝতে পারিনি! টোটো কাকু এবং স্থানীয় কয়েকজন যুবক পিছু ধাওয়া করলেও তাদের পাওয়া যায়নি।” খড়্গপুর টাউন থানায় তাঁরা অভিযোগ জানিয়েছেন। তবে, শহরের নিরাপত্তা নিয়ে বেজায় ক্ষুব্ধ অঞ্জলি!

ঘটনার বিবরণ দিচ্ছেন অঞ্জলি আক্কা:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

16 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

3 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago