Recent

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে এবার সরকারি প্রকল্পের পাঁচ হাজার গাছ কেটে ফাঁকা করল দুষ্কৃতীরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে:পশ্চিম মেদিনীপুরে ফের গাছ পাচারের অভিযোগ! এবার, সরকারি প্রকল্পের পাচঁ হাজার গাছ কেটে ফাঁকা করল দুষ্কৃতীরা। গড়বেতা কাণ্ডের পর ফের এই ধরনের ঘটনায় চাঞ্চল্য জেলাজুড়ে। জানা গেছে, মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ কেটে পাচার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ ও ব্লক প্রশাসন। এলাকাবাসী জানিয়েছেন, আকাশমনি ছাড়াও আম, জাম, কাঁঠালের মতো বিভিন্ন ফলের গাছও ছিল। অভিযোগ, রাতের অন্ধকারেই শুধু নয়, দিনের আলোতেও গত কয়েকদিন ধরে একের পর এক গাছ কাটা হয়েছে। বুধবার প্রর্যন্ত দেখা গেছে, পাচার হওয়া বা চুরি হওয়া গাছের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্পে প্রায় ২৫ হাজার গাছ লাগানো হয়েছিল সরকারি জায়গাতেই। সেই গাছই দুষ্কৃতীরা কেটে, তা পাচার করে দিয়েছে।

সরকারি প্রকল্পের গাছ কেটে নেওয়া হল:

জানা গেছে, বছর চারেক আগে চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে ১০ বিঘা সরকারি জমির ওপর প্রায় ২৫ হাজার গাছ লাগানো হয় মাটির সৃষ্টি প্রকল্পে। আকাশমনি, শিরিশের পাশাপাশি আম, জাম কাঁঠালের মতো ফলের গাছও ছিল। গত কয়েকদিন ধরে, কেউ বা কারা একের পর এক গাছ দিনে ও রাতে কেটে নিয়ে গেছে বলে অভিযোগ। বর্তমানে, কাটা গাছের সংখ্যাটা ৫ হাজার ছাড়িয়েছে! এলাকাবাসীর অভিযোগ, ‘প্রভাবশালী কারুর মদত না থাকলে, এভাবে সরকারি প্রকল্পের গাছ কেটে নিয়ে যাওয় কি সহজ?” তবে, অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। চন্দ্রকোনা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গেছে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো হয়েছিল গাছ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago