Recent

Manik Bhattacharya: অবশেষে খোঁজ মিললো মানিকের! দিল্লির বঙ্গভবনে সাংবাদিক দেখেই আঙুল উঁচিয়ে তেড়ে এলেন, সুপ্রিম-শুনানি’র দিকেই তাকিয়ে সবাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৮ সেপ্টেম্বর: অবশেষে প্রায় ১৬ ঘন্টা পর খোঁজ মিললো মানিক ভট্টাচার্যের! মঙ্গলবার রাত্রি ৮-টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার ‘নির্দেশ’ থাকলেও, তাঁর খোঁজ পায়নি পুলিশ! তাঁর নামে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরিও করতে হয়। অবশেষে, মানিকের খোঁজ পেলেন সাংবাদিকরা। তিনি আছেন দিল্লির বঙ্গভবনে! পশ্চিমবঙ্গ সরকারের সরকারি আবাস বঙ্গভবনের ৫১২ নম্বর ঘরে রয়েছেন তিনি। সেখানেই বুধবার সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলে, রীতিমতো আঙুল উঁচিয়ে তেড়ে যান মানিক! কাঁচের ওপার থেকে বলেন, “কার পারমিশনে আপনারা এখানে এসেছেন?”

দিল্লিতে মানিক ভট্টাচার্য:

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে তাঁর নামে নিখোঁজ ডায়েরি হওয়ার পরই অবশ্য মানিক ভট্টাচার্য সিবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেন, আইনি কাজেই তিনি দিল্লিতে আছেন, হাজিরা দিতে পারবেন না! বুধবার সকালে দিল্লির সাংবাদিকরা জানতে পারেন, বঙ্গভবনে রয়েছেন মানিক। সেখানে গিয়ে রেজিস্ট্রার খাতায় তাঁর নাম দেখা যায়। জানা যায় ৫ তলায় ৫১২ নম্বর ঘরে রয়েছেন তিনি। সেখানে পৌঁছে সাংবাদিকরা মানিকবাবুকে ডাকাডাকি শুরু করলে বেরিয়ে কার্যত সাংবাদিকদের দিকে তেড়ে যান নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে চিৎকার করে বলতে থাকেন, বিনা অনুমতিতে কেন আপনারা এসেছেন। এর পর তাঁকে ঘরে টেনে নিয়ে যান এক যুবক। উল্লেখ্য যে, আজ আর কয়েক মিনিট পরই, দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের ১৪ নম্বর এজলাসে মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি। প্রায় ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) ওএমআর নষ্ট করার মামলায় হাইকোর্ট নির্দেশ দিলেও, বুধবার দুপুর ২-টো পর্যন্ত সিবিআই-এর কড়া পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে ‘রক্ষাকবচ’ পেয়েছেন মানিক। এবার দেখার, আজ সেই ‘রক্ষাকবচ’-এর সময়সীমা বাড়ানো হয় কিনা!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago