Recent

West Midnapore: যাত্রীনিবাসে তালা লাগিয়ে ভ্রমণে ব্যস্ত সংস্থা, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনেরা! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় নিন্দার ঝড়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল:কোটি টাকা ব্যয়ে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস তৈরি হয়েছিল। কিন্তু, ঠিকাদারি সংস্থার চরম গাফিলতিতে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমা হাসপাতাল চত্বরের এই ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড়। প্রসঙ্গত, রোগীর পরিজনদের থাকার জন্য কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল যাত্রীনিবাস। তা সত্ত্বেও চলতি সপ্তাহের বুধবার রাতে খোলা আকাশের নিচে, চাদর ফেলে হাসপাতাল চত্বরেই রাত কাটাতে দেখা গেল মহিলাদেরও।

যাত্রীনিবাসে তালা :

উল্লেখ্য যে, ঘাটাল মহাকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালও। ঘাটাল মহকুমা তথা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শুরু করে হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন এই ঘাটাল মহকুমা হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। কিন্তু, সেই হাসপাতালে যে নাইট স্টে বা যাত্রীনিবাসে রোগীর পরিজনদের রাতে ও দিনে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেই যাত্রীনিবাসেই বুধবার রাতে দেখা গেল তালা লাগানো। ভেতরে প্রবেশ করতে পারলেন না রোগীর পরিজনেরা। স্থানীয় সূত্রে খবর, যাত্রীনিবাসের দেখভালের দায়িত্বে আছে একটি ঠিকাদারি সংস্থার কর্মীরা। সেই ঠিকাদারি সংস্থার কর্মীরা যাত্রীনিবাসে চাবি দিয়ে ভ্রমণে বেরিয়েছে! আর, এই গাফিলতির ফলে চরম হয়রানির শিকার হয় রোগীর পরিজনেরা! যদিও, একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলেও তাঁরা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। অন্যদিকে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

খোলা আকাশের নিচে, মশারী টাঙিয়ে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনেরা :

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago