Recent

Kharar Municipality: ‘সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠছে খড়ার পৌরসভা’! বিজেপির পোস্টার পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল:তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার পৌরসভা সহ পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে পোস্টার দিল বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার বহু ‘বিতর্কিত’ সেই খড়ার পৌরসভার। যেখানে, চেয়ারম্যান হওয়া নিয়ে শাসকদলেরই দুই কাউন্সিলরের (অদ্যুৎ মন্ডল এবং সন্যাসী দোলই) মধ্যে নজিরবিহীন টানাপোড়েন সৃষ্টি হয়! প্রথমে অদ্যুৎ এবং শেষ অবধি দলীয় নির্দেশে সন্যাসী-ই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তবে, তারপরও বিতর্ক থেকে নেই! বিজেপির দুই কাউন্সিলর যেহেতু অদ্যুৎ-কেই চেয়ারম্যান চেয়েছিল, স্বভাবতই সন্যাসী-তে তাদের এখনও অরুচি!

পড়ল পোস্টার :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা ১০ টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপির দখলে দু’টি ওয়ার্ড, বাকি ৮-টি শাসকদলের দখলে (২-৮)। আর, এই দুই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পৌরসভা চত্বর সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারিং করল। মূলত, বিজেপি কর্মী সমর্থকদের দাবি দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত এই পৌরসভা বিভিন্ন এলাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। এর ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে দূষণ। সমস্যায় পড়ছেন পৌরবাসী। শুধু তাই নয়, পৌর চেয়ারম্যানের কক্ষ সমাজবিরোধীদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে বলেও পোস্টারে উল্লেখ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি, পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন পৌর প্রশাসক অরূপ রায়ের কথায় পৌরসভায় চালাচ্ছেন বলেও পোস্টারে উল্লেখ করা আছে। উল্লেখ্য যে, অরূপ রায় নির্বাচনে হেরে গেছেন। যদিও, এই নিয়ে দেখা দিয়েছে চরম রাজনৈতিক তরজা। চেয়ারম্যান জানিয়েছেন, “বিজেপির অপপ্রচার আর চক্রান্ত! সাধারণ মানুষ সব জানেন।” তবে, প্রথম থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম ‘আন্দোলন’ যে পৌরসভার সার্বিক উন্নয়নে আগামী দিনে ব্যাঘাত ঘটতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন খড়ারবাসী।

চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago