Recent

Midnapore: বাইসাইকেল-ই ভরসা! মেদিনীপুরে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করল কে.ডি কলেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন:বিশ্ব উষ্ণায়নের লাগামছাড়া পরিস্থিতিতে পরিবেশবান্ধব বাহন তথা বাইসাইকেল-ই আগামী দিনের ভরসা হয়ে উঠতে চলেছে। এই পরিস্থিতিতে, জেলা শহর মেদিনীপুরে পালিত হল, ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ (World Bicycle Day)। মেদিনীপুর শহরের কেডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের উদ্যোগে, শুক্রবার (৩ জুন) বাইসাইকেল র‍্যালির মাধ্যমে পালিত হল, এই বাইসাইকেল দিবস। এদিন, কলেজ প্রাঙ্গণ থেকে এই সাইকেল র‍্যালির সূচনা হয়। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. দুলাল চন্দ্র দাস। মূলত, কলেজের প্রাক্তনী সংসদ এবং জাতীয় সেবা প্রকল্পের (NSS) ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাইসাইকেল র‍্যালি :

কলেজের অধ্যক্ষ ড. দাস জানান, আজাদি কা অমৃত মহোৎসব (৭৫ বৎসর পূর্তি) উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির-ই অঙ্গ হিসেবে পালিত হল বিশ্ব বাইসাইকেল দিবস। বাইসাইকেল র‍্যালির মাধ্যমে আসলে পরিবেশ সচেতনতার বার্তাই দেওয়া হয় শহরবাসীর উদ্দেশ্যে। অপরদিকে, ওয়েস্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাবের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। অন্যদিকে, আগামীকাল (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেও মেদিনীপুর শহরের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে বলে জানা গেছে।

ওয়েস্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago