Recent

Midnapore: ডেবরা বাজারে বসে মাটির ভাঁড়ে চা খেলেন দেশের রাষ্ট্রপতি? ভিড় জমালেন উৎসুক জনতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: সাত সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজারে, ওভারব্রিজের নিচে কাঠের বেঞ্চে বসে চা খাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! আশেপাশে নিরাপত্তা রক্ষীরাও নেই। মাটির ভাঁড়ে একমনে চায়ে চুমুক দিয়ে চলেছেন দেশের ১৫-তম রাষ্ট্রপতি। এও কি সম্ভব? নিজেদের চোখকেই যেন বিশ্বাস হচ্ছেনা! অনেকেই ভাবলেন, ঘুম কেটেছো তো ঠিকঠাক? অনেকে আবার দু’তিনবার করে নিজেদের চোখ কচলে নিলেন। সাহস করে আরও কাছে পৌঁছনোর পর অবশ্য একে একে ভুল ভাঙতে শুরু করে। কিন্তু, এ যে হুবহু এক! ঠিক যেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চোখে গোল ফ্রেমের চশমা, পরণে গোলাপী পাড়, হালকা সবুজ রঙের তাঁতের শাড়ি। বুধবার সকালে ক্রমেই ভিড় বাড়তে থাকে ওভারব্রিজের নিচে, ওই চায়ের দোকানে।

ঠিক যেন রাষ্ট্রপতি:

বিজ্ঞাপন (Advertisement):

উৎসুক জনতা এরপর ভদ্রমহিলার সাথে কথা বলা শুরু করেন। তাঁরা জানতে পারেন, বছর ৬৫-র ওই মহিলার নাম গীতা শাসমল। ডেবরা ব্লকেরই শ্যামসুন্দরপুর এলাকায় বাড়ি। বাড়িতে ছেলে, বৌমা আছে। ছেলে একজন বাসকর্মী। বাপের বাড়ি যাবেন বলে বুধবার সকালে তিনি বাস ধরার জন্যই এসেছেন। বাস আসার ফাঁকে, সকাল সকাল এক কাপ চা খাওয়ার জন্য কাঠের বেঞ্চে বসেছিলেন। আর সেই সময়ই তাঁকে ঘিরে ধরেন উৎসুক জনতা। কিছুটা অবাকই হন গ্রামের এই নিতান্ত সহজসরল মহিলা।

বিজ্ঞাপন (Advertisement):

পরে মোবাইল বের করে গীতা দেবীকে দেখানো হয়, তাঁকে দেখতে হুবহু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো! হেসে ফেলেন গীতা। হাসতে হাসতেই বলেন, “আমি তো জানিনা আমাকে কেমন দেখতে। দেশের রাষ্ট্রপতির কথা শুনেছিলাম। তাঁর ছবি দেখিনি কোনদিন। আপনারাই প্রথম দেখালেন। তবে, আমি একজন গ্রামের সাধারণ মহিলা। আপনারা যা ভাবছেন ভাবুন!” ডেবরাবাসী অবশ্য তাতেই খুশি। একপ্রকার জোর করেই গীতা দেবীকে তাঁরা দই-মিষ্টি খাইয়ে তবে ছাড়লেন। আর নিজেরা এই ভেবেই সান্ত্বনা নিলেন, “রাষ্ট্রপতি না আসুন, তাঁর মতো দেখতে কেউ তো আছে আমাদের এলাকায়। অন্তত, দুধের স্বাদ তো ঘোলে হলেও মিটল!”

ডেবরা বাজারে বসে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago