Recent

Lightning: ভয়াবহ বজ্রপাতে পুড়ে ছাই পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা স্কুলের কয়েক লক্ষ টাকার জিনিসপত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: শুক্রবার (৩ নভেম্বর) বিকেলের ভয়াবহ বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে থাকা কয়েক লক্ষ টাকার জিনিসপত্র প্রায় পুড়ে ছাই হয়ে গেল! শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরীর কক্ষ খুলতেই দেখা যায়, প্রায় গোটা রুমটাই পুড়ে কালো হয়ে গেছে। কম্পিউটার, CPU, UPS, প্রিন্টার, বক্স, CCTV, একাধিক ফ্যান, লাইট সহ রুমে থাকা সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ড. চৌধুরী। শুধু তাই নয় বৈদ্যুতিন জিনিসপত্র থেকে আগুন লেগে রুমের আলমারি, চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র, স্মারক, ট্রফি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, প্রয়োজনীয় নথিপত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী। শনিবার দুপুরেই শালবনী থানার পুলিশ এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে গেছেন।

পুড়ে ছাই রুমের প্রায় সমস্ত জিনিস:

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকে শালবনী সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময়ই বাজ পড়ে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী শনিবার বিকেলে জানান, “গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের হোস্টেল সুপার সহ ছাত্ররা বাজ পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। তবে, তাঁরা বুঝতে পারেননি যে, হোস্টেলের পাশেই আমার রুমে (প্রধান শিক্ষকের কক্ষে) বা বিদ্যালয় ভবনে বাজ পড়েছে। এদিকে, গতকাল বিকেল থেকে হোস্টেলে ইলেকট্রিক চলে যাওয়ায় এবং আরও কিছু প্রয়োজনীয় কাজ করানোর জন্য আজ (শনিবার) আমরা ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিই। তিনিই বিষয়টি প্রথম সন্দেহ করেন এবং আমার রুমের কাছাকাছি পোড়া গন্ধ পান। এরপরই, আমার রুম খোলা হয়। তারপরই এই দৃশ্য দেখে আমরা সকলেই রীতিমত আঁতকে উঠি! সঙ্গে সঙ্গেই শালবনী থানার আইসি এবং BDO স্যারকে ফোন করে বিষয়টি জানাই। শালবনী থানার পুলিশ আধিকারিকরা এসে তাঁদের কর্তব্য করে গেছেন। শনিবার দুপুরেই মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি এসআই এবং ডিআই-কেও। সোমবার অফিস খুললে লিখিতভাবে পুরো বিষয়টি জানাব।” প্রধান শিক্ষক এও জানিয়েছেন, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার। হতাশ কন্ঠে তিনি এও জানিয়েছেন, “কিছু বলার নেই! এই ধরনের দুর্ঘটনা ঘটে গেলে, আমরা বড্ড অসহায়, কিছুই করার থাকেনা। হয়তো ধীরে ধীরে জিনিসপত্র আমরা কিনে নিতে পারব; তবে পুরানো এবং বড্ড প্রিয় অনেক কিছুই আর আগের রূপে ফেরত পাবোনা!”

ক্ষতি কয়েক লক্ষ টাকার!

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago