Recent

Liquor Price: রাজস্বের জোগানে মদ্যপায়ীরাই ভরসা! তাই সুরাপ্রেমীদের স্বস্তি দিয়ে পুজোর আগে মদের দাম বাড়াচ্ছে না সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৬ সেপ্টেম্বর: মহা দুশ্চিন্তায় পড়েছিলেন সুরাপ্রেমীরা! পুজোর আগেই দেশি ও বিদেশি মদের দাম বাড়তে পারে বলে ছড়িয়েছিল জল্পনা। বাড়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর থেকেই। তবে, সুরাপায়ীদের স্বস্তি দিয়ে গতকাল থেকে বাড়েনি দাম। এমনকি, আবগারি দপ্তর সূত্রে জানা গেছে আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দপ্তরের আধিকারিকরা মনে করেছেন, হঠাৎ করে দাম বাড়ালে মদের বিক্রিতে ধাক্কা খেতে পারে! এই আশঙ্কাতেই কি আপাতত দামবৃদ্ধির বিষয়টি স্থগিত রাখা হল বলে মনে করা হচ্ছে। আবগারি দফতরের এক কর্তার কথায়, “পুজোয় সময় মদের চাহিদা বেশি থাকে। সেই সময় একটু বেশি টাকা মানুষ খরচ করেই থাকেন। সেটা সমস্যার নয়। সমস্যাটা হল, নতুন দামের মদ দোকানে দোকানে পৌঁছে দেওয়া নিয়ে। এখনও বহু দোকানেই বর্তমান দামের মদের স্টক রয়েছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হল।” যদিও, একটি সুত্রের মতে, সরকারের কোষাগারের অবস্থা- ‘ভাঁড়ে মা ভবানী!” এই পরিস্থিতিতে ভরসা আবগারি দপ্তর-ই। তাই, হঠাৎ করে দাম বাড়ালে, মদের বিক্রি কমেও যেতে পারে, এই কারণেই আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

এখনই বাড়ছেনা দাম (প্রতীকী ছবি) :

তবে, আবগারি দফতর সূত্রে খবর, পুজো মিটলে সামনের মাসের মাঝামাঝি সময় দামবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, গত বছরে বিলিতি মদের দাম অনেকটাই কমিয়েছিল রাজ্য। ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমানো হয়েছিল। সেই দাম ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ানো হতে পারে বলেই খবর ছিল আবগারি দফতর সূত্রে। সূত্র খবর, অনেক দিন ধরেই মদ উৎপাদনকারীরা দাম বাড়ানোর কথা বলছিলেন। কিন্তু, বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় তাতে অনুমতি দেয়নি আবগারি দফতর। পাশাপাশিই, এও জানানো হয়, গত বছর নভেম্বরের আগে দাম যত ছিল, এ বার দাম বাড়িয়ে ততটা করা হবে না! দাম তার চেয়ে কমই রাখা হবে। তবে, এখনই দাম না বাড়ায়, পুজোর আগে কিছুটা হলেও স্বস্তিতে সুরাপায়ীরা!

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago