Recent

Giant Catfish: পশ্চিম মেদিনীপুরে পুকুর থেকে উঠল ১১ কেজির দৈত্যাকার মাগুর মাছ! স্বস্তি ফিরল পুকুরপাড়ের বাসিন্দাদের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: গভীর রাতে জলের মধ্যে ঝপাৎ করে বিশাল শব্দ! প্রায়ই আতঙ্কে থাকতে হতো এলাকাবাসীকে। তাঁদের মুখ থেকে প্রায়ই পুকুরের মালিককে শুনতে হত, “আপনার পুকুরে কিছু একটা আছে! রাতে জলে আছাড় খাওয়ার বিকট শব্দ হয়।” বারবার পড়শিদের মুখ থেকে এরকম কথা শুনে পুকুরের মালিক সিদ্ধান্ত নেন পুকুরের জল খালি করার জল মেরে দেওয়ার। এরপর, সোমবার সকালে পুকুরের জল খালি করার পর, জাল নামাতেই উঠে এলো সেই দৈত্যাকার বস্তু! এক মানুষ সমান উচ্চতার, প্রায় ১১ কেজি ওজনের বিশালাকার মাগুর মাছ (Walking Catfish) দেখেই চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর! অবাক কুকুরের মালিকও। আর এই দৈত্যাকার মাগুর মাছ দেখতে নিমেষে ভিড় জমে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায়।

দৈত্যাকার মাগুর মাছ:

বিজ্ঞাপন:

জানা যায়, সোমবার সকালে চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজারে কানাইলাল ঘোষের বাড়ির পেছনে পুকুরে জাল ফেলতেই ধরা পড়ে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের এবং প্রায় সাড়ে ৩-৪ ফুট উচ্চতার বিশালাকার মাগুর মাছ। আর, এই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী থেকে আশপাশের এলাকার মানুষজন ভিড় জমান। পুকুরের মালিক কানাইলাল ঘোষের দাবি, এতো বড় মাপের মাগুর মাছ তাঁর পুকুরে মিলবে, তিনি কল্পনাও করেননি। তবে, তিনি জানান, পুকুরে কিছু মাছের চারাপোনা ছেড়েছিলেন। তার সাথে কিছু মাগুর ছানাও ছিল। কিন্তু, সেই মাগুর মাছের ছানা যে এতো বড় মাপের হতে পারে, তা তাঁর ধারণার বাইরে ছিল। পুকুরের মালিক এও জানান, পুকুর পাড়ের বাসিন্দা কয়েকজন তাঁকে প্রায়শই বলতেন, মাঝেমধ্যে পুকুরে বিকট শব্দে কিছু একটা লাফায়! বিশেষ করে রাতে এমন আওয়াজ পেয়ে ভয় পেতেন পুকুর পাড়ের বাসিন্দারা। তাঁদের মুখে এমন কথা শুনে এদিন পুকুরের জল মেরে এবং জাল ফেলে দেখা যায় এই বিশালাকার মাগুর মাছ। যা দেখে চক্ষু চড়কগাছ পুকুরের মালিক থেকে প্রতিবেশী সকলেরই। তবে, অন্য কিছুর পরিবর্তে শেষ পর্যন্ত ‘মাগুর মাছ’ দেখে অবশ্য কিছুটা স্বস্তিতে পুকুরপাড়ের বাসিন্দারা!

প্রায় সাড়ে তিন-চার ফুটের মাগুর মাছ:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 week ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago