Recent

Bomb Rescued: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলায় জেলায় তৎপরতা! পশ্চিম মেদিনীপুরে উদ্ধার ৪ বালতি তাজা বোমা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:সাত সকালেই তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের বড়ডাঙ্গা (হুরুলুলুর ডাঙা) এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড়ডাঙা এলাকা সংলগ্ন একটি ছোট জঙ্গল লাগোয়া পরিত্যক্ত জায়গায় চারটি বালতিতে প্রায় ১০০-টি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয়, কেশপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেশপুর থানার পুলিশ।‌ বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তাজা বোমা উদ্ধার:

প্রসঙ্গত, বীরভূমের বগটুই-এর ঘটনার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রতিটি জেলার প্রতিটি থানাকে তৎপর হতে হবে। যদি কোথাও গুলি, বোমা, বন্দুক- কোন বাড়িতে মজুত থাকে তা উদ্ধার করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে কোন থানা এলাকাতে কোন অশান্তি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক পুলিশকর্মীকে দায়িত্বের সাথে কর্তব্য পালন করতে হবে বলেও নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও ছেড়ুয়া-তে অবৈধ বোমা-বাজি মজুত থাকে! আর, বীরভূমের মতোই, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর-ও রাজনৈতিক অশান্তির আঁতুড়ঘর! বিগত‌ প্রতিটি নির্বাচনেই খবরের শিরোনামে উঠে এসেছে কেশপুর। তাই, পুলিশ নতুন করে একবার সক্রিয় হয়েছে কেশপুর নিয়ে। সেকারণেই, বোমা উদ্ধার বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল। এদিন, এলাকাজুড়ে তল্লাশি চালানো হয় বলেও জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago