দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের এক নাবালিকাকে বিহারে পাচার করার অভিযোগ। অভিযুক্ত এলাকারই এক মহিলা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ঘটনাটি ডেবরা ব্লকের গোলগ্রাম এলাকার। জানা যায়, দিনকয়েক আগে ১৪ বছরের এক নাবালিকাকে কাজ দেওয়ার নাম করে বিহারে পাচার করে দেয় ওই এলাকারই এক মহিলা। গোলগ্রামের বাসিন্দা অভিযুক্ত ওই মহিলার নাম পার্বতী সিংহ।
শনিবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় নাবালিকা অপহরণ ও পাচার করার অভিযোগ জানানো হয়। নাবালিকার বাবার দাবি, মেয়েকে অতি শীঘ্রই বাড়িতে ফিরিয়ে আনা হোক এবং অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হোক। শনিবার রাতেই ডেবরা থানার পক্ষ থেকে পার্বতী সিংহ নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানা গেছে ডেবরা থানা সূত্রে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…