Recent

Mobile Blast: জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন! আহত মেদিনীপুরের শিক্ষক, কোম্পানির বিরুদ্ধে FIR

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পথ চলতে চলতেই জামার বুক পকেটে থাকা মোবাইল ফোনে আগুন লেগে গেল! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার মেদিনীপুর শহরের তলকুই এর বাসিন্দা বছর ৫৫’র শিক্ষক আশীষ কুমার মিশ্র একটি কাজে শহরের গোলকুঁয়ার চক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পথচলতি মানুষ দেখতে পান, তাঁর জামার বুক পকেটে থাকা মোবাইল ফোন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা চেঁচিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে ওই শিক্ষক মোবাইল বের করে দেখেন, আগুন লেগে গেছে ওই মোবাইল ফোনে। এরপরই তিনি তাড়াহুড়ো করে পকেট থেকে মোবাইলটি বের করে রাস্তায় ফেলে দেন। সেখানেই মোবাইল থেকে ব্যাটারিটি ছিটকে বেরিয়ে যায় এবং তা ব্লাস্ট করে। পকেট থেকে বের করতে করতেই ওই আগুনে শিক্ষকের মাথার বামপাশের চুল এবং বাম ভ্রু’র কিছু অংশ পুড়ে যায়! পুড়ে যায় পরিহিত জামার কিছু অংশ এবং মাস্ক! এরপর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার মানুষ দৌড়ে এসে জল দিয়ে ওই ফোন এবং তার ব্যাটারির আগুন নিভিয়ে ফেলেন। এরপর এই শিক্ষকের চোখে মুখে জল দিয়ে শান্ত করেন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আহত শিক্ষক :

মেদিনীপুর শহরের বাসিন্দা, তথা পেশায় সবংয়ের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশীষ কুমার মিশ্র এই ঘটনায় আহত হয়েছেন। একই সাথে তিনি ওই কোম্পানির বিরুদ্ধে যারপরনাই ক্ষুব্ধ! তিনি বললেন, “কেন এরকম হল বুঝতে পারছি না! তবে, অনেক বড় বিপদ হতে পারত। এমনকি, প্রাণহানিও হয়তো হতে পারত”। এদিন, হাসপাতালে চিকিৎসা করানোর সাথে সাথেই, মেদিনীপুর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই ফোনটি যে কোম্পানির (একটি নামি কোম্পানির CDMA ফোন), ওই কোম্পানির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে।

ব্লাস্ট হওয়া মোবাইল :

পুড়ে যাওয়া অংশ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago