Recent

Ghatal: রাস্তা তুমি কার? সরকারি কাজের বরাত পাওয়া নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই ঘাটালে, মার খেয়ে হাসপাতালে ভর্তি দু’জন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:রাস্তা তুমি কার? এই গোষ্ঠী বলে, “তুমি আমাদের! আমরা তোমার দায়িত্ব নেব।” ওই গোষ্ঠী বলে, “না, আমরা!” এই নিয়েই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, লড়াই, তা থেকে মারামারি, হাসপাতালে ভর্তি। না, গাঁটের টাকা খরচ করে ‘সমাজসেবা’ করার লড়াই ছিলনা! সরকারি কাজের বরাত বা টেন্ডার নিয়েই গন্ডগোল বাঁধে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মারিচ্যা এলাকার। রাস্তা তৈরির বরাত কারা পাবে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে মঙ্গলবার। আহত হয়ে দুই তৃণমূল কর্মী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি ও পঞ্চানন মন্ডল। আপাতত তারা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

এই রাস্তা তৈরির দায়িত্ব নিয়েই গন্ডগোল :

প্রশাসন সূত্রে খবর, বীরসিংহ উন্নয়ন পর্ষদের টাকায় ঘাটালের মারিচ্যা এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে। আর, এই কাজের দায়িত্ব বা বরাত কাদের কাছে যাবে, তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আহত দুই তৃণমূল কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘাটাল থানায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে অভিযোগ জমা হয়েছে। মারিচ্যা এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় নজরদারি চালাচ্ছে ঘাটাল থানার পুলিশ। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, বিধানসভা নির্বাচনের আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলইয়ের হাত ধরে মারিচ্যা এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। সেই নব্য তৃণমূল কর্মীরাই এই ঘটনার সাথে জড়িত!

আহতদের দেখতে হাসপাতালে দিলীপ মাঝি ও পঞ্চানন মন্ডল :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago