Recent

Paschim Medinipur: ২৫ লক্ষ টাকা ব্যয়ে আবক্ষ মূর্তি ও গ্যালারি উন্মোচন! মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীর প্রতি অনন্য সম্মান পরিবার ও এলাকাবাসীর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: একজন স্বাধীনতা সংগ্রামী-কে যথাযোগ্য সম্মান! তাঁর সুযোগ্য পুত্র, আদর্শ সহধর্মিণী এবং গ্রামবাসীরা প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান ও মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করলেন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দড়ি অযোধ্যা গ্রাম তেমনই এক নিদর্শন তুলে ধরলো। ২৫ লক্ষ টাকা ব্যয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী নিতাই চন্দ্র মাইতি’র আবক্ষ মূর্ত ও গ্যালারি উদ্বোধন হলো বুধবার। দাসপুরের দড়ি অযোধ্যা কার্তিক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে, এই আবক্ষ মূর্তি ও গ্যালারি উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সর্বোপরি ছিলেন, স্বাধীনতা সংগ্রামী নিতাই চন্দ্র মাইতি’র ছেলে জগদীশ মাইতিও।

মূর্তি উন্মোচন :

এদিনের অনুষ্ঠান শেষে জগদীশ বলেন, “১৯৩৮ সালে বাবা মারা যান। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সর্বদা নিজেকে যুক্ত রাখতেন। বাবার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে গ্রামবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছর কোভিড আক্রান্ত হয়ে আমর মা মারা যান। মায়ের সঞ্চিত অর্থে অর্থাৎ বাবা স্বাধীনতা সংগ্রামী হওয়ায়, পেনশনের যে টাকা পেতেন, গচ্ছিত রাখা সেই ২৫ লক্ষ টাকা ব্যয়ে বাবার এই আবক্ষ মূর্তি ও গ্যালারি উদ্বোধন করা হলো। বর্তমান সমাজের ছেলেমেয়েরা এতে উদ্বুদ্ধ হতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কারণ, বর্তমান প্রজন্মই তো সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী নিতাই চন্দ্র মাইতি :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago