Recent

পাঁচ মাস হয়ে গেল মেদিনীপুর জেলই ভরসা! জামিন পেলেও একদিন বেশি জেল খাটতে হচ্ছে ঘাটালের আসামীদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: আগষ্ট মাসে বন্যার জল ঢুকেছিল ঘাটাল উপ সংশোধনাগারে। বন্দীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। কয়েকদিন পর বন্যার জল সরলেও জেলখানা চালু হয়নি আজও। এদিকে, ঘাটাল উপ সংশোধনাগার চালু না হওয়ায়, জামিনে মুক্ত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনতে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে পরিবারের লোকদের। কারণ, ঘাটাল থেকে মেদিনীপুরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আইনজীবীদের দাবি এই দীর্ঘ রাস্তা যাতায়াত করতে একদিকে যেমন অর্থের অপচয়, অপরদিকে সময়েরও অপচয় হচ্ছে। সাথে‌ সাথে জামিনে মুক্ত ব্যক্তিকে সেই দিনই জেলখানা থেকে বের করা সম্ভব হচ্ছে না।

ঘাটাল উপ সংশোধনাগার :

প্রসঙ্গত, চলতি বছরের ১ আগস্ট বন্যায়, শিলাবতী নদীর জল ঢুকে পড়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় সহ উপ সংশোধনাগারে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘাটাল উপ সংশোধনাগারের বন্দীদের। বন্যার জলের চাপে ভেঙে পড়ে প্রাচীরের কিছু অংশ, নষ্ট হয় জেনারেটর সহ ইলেকট্রিক লাইন। পাঁচ মাস কেটে গেলেও এখনও চালু হয়নি ঘাটালের উপ সংশোধনাগার। এই বিষয়ে ঘাটাল জেল সুপার তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “বন্যার জলে জেলখানার প্রাচীরের কিছু অংশ ভেঙে গিয়েছে, বিদ্যুৎ লাইন ও জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে রাজ্য দপ্তরে একটি এস্টিমেট পাঠানো হয়েছে অনুমোদন পেলেই কাজ শুরু করে দেওয়া হবে।”

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago