দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৬ নভেম্বর: কাকভোরে কলকাতার ঘুম ভাঙল ভূমিকম্পে (Earthquake)। কেঁপে উঠল কলকাতা! দুলে উঠল খাট, নড়ে উঠল চেয়ার, টেবিল। কোথাও কেঁপে উঠল গোটা বাড়ি! প্রতিবেশী দেশ বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গ থেকে শুরু করে কম্পন অনুভূত হয়েছে অসম, ত্রিপুরাতেও। কম্পনের স্থায়িত্ব ছিল ৩ সেকেন্ড। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। তবে নির্দিষ্ট কোন টেকটনিক প্লেট এই কম্পনের পিছনে, তা নিয়ে এই প্রতিবেদন প্রকাশের সময় কিছু জানা যায়নি। বড়সড় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। জানা গেছে, ভোর ৫.১৫ মিঃ নাগাদ কম্পন অনুভব করা যায়। রিখটার স্কেলে (Richter scale) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ (6.1)। উৎসস্থল মায়ানমার সীমান্তে মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে, মাটির ১২ কিলোমিটার গভীরে। । এখনও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সেসমলজির (National Center for Seismology) তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতা, অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশ। কম্পন বুঝতে পেরে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। কলকাতার একটি অফিসেও দেখা যায় এরকম ছবি। সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা জানান, নাইট শিফটে কাজ করছিলেন তাঁরা। হঠাৎই কেঁপে ওঠে চেয়ার! ভূমিকম্প বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাঁরা অফিসের নিচে নেমে আসেন। যদিও এই ঘটনায় কোনও বড়সড় ক্ষতি হয়নি! তবে, ভাবে উত্তেজনা ছড়ায় কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…