Recent

Paschim Medinipur: খবরের জেরে টনক নড়ল! ‘বাল্যবিবাহ’ রোধে সবংয়ের বাগালপাড়ায় উঠে গেল পুরো ব্লক ও পঞ্চায়েত অফিস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: গত কয়েকদিন ধরে বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক খবরের জেরে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের দাঁড়রা- ৩ নং গ্রাম পঞ্চায়েতের খেলাগেড়িয়া মৌজার বাগালপাড়া গ্রামে বৃহস্পতিবার পৌঁছে গিয়েছিল প্রায় পুরো ব্লক ও পঞ্চায়েত অফিস। অভিযোগ ছিল, বাল্যবিবাহের। নাবালক ও নাবালিকাদের যথাক্রমে পিতৃত্ব ও মাতৃত্বের কঠিন দায়িত্ব পালনের। অভিযোগ ছিল, অশিক্ষা, অজ্ঞতা, অসচেতনতা, অপুষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশের। তবে, আপাতত সেসবের উপর গুরুত্ব না দিয়ে, ব্লক প্রশাসন প্রমাণ করার চেষ্টা করলো, বুলটি বাগাল সহ এই গ্রামের কোনো মেয়ের ‘নাবালিকা’ অবস্থায় বিয়ে হয়নি বা মাতৃত্ব আসেনি! তবে, বৃহস্পতিবার ওই গ্রামে পাওয়া যায়নি বুলটির ১৯ বছর বয়সী স্বামী বচ্চন বাগাল-কে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে যে স্বীকার করেছিল, তার দুই সন্তানের একজনের বয়স ৭ এবং অন্যজনের ৪। গ্রামে দেখা মেলেনি সরস্বতী বাগাল, মালা বাগালদেরও। তবে, বৃহস্পতিবার বুলটির আধার কার্ড দেখানো হয়েছে, যেখানে তার বয়স- ২২ বছর!

বাগালপাড়া গ্রামে প্রশাসনের লোকজন :

প্রসঙ্গত উল্লেখ্য, খেড়িয়া শবর অধ্যুষিত সবংয়ের এই বাগালপাড়া গ্রামে যে শিক্ষা ও স্বাস্থ্য প্রবেশ করেনি, তা বোধহয় এতদিন স্থানীয় প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসেনি! এই গ্রামে যে নেহাতই নাবালিকা ছেলে-মেয়েদের বিয়ে ও সন্তানধারণ সম্পন্ন হয়, তা সংশ্লিষ্ট কেউই জানতেন না বা মানেন না! সম্প্রতি প্রকাশিত, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের পরই তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই গ্রামে পৌঁছে যেতে হয় প্রায় পুরো ব্লক ও পঞ্চায়েত অফিসকে! সঙ্গে ছিলেন থানার আধিকারিকরাও। পরোক্ষে কাঠগড়ায় তোলা হয়, ওই গ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতার ‘আলো’ নিয়ে আসার উদ্যোগ নেওয়া দুই শিক্ষক সহ বিভিন্ন সংবাদমাধ্যমকে। প্রশ্ন উঠছে, তাতে কি বাগালপাড়ার হাল ফিরবে! যদিও, ওই দুই শিক্ষক (শান্তনু অধিকারী ও ভাস্কর ব্রত পতি) এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাগালপাড়ার হাল ফেরাতে বদ্ধপরিকর প্রশাসন! তবে, কতদিনে হাল ফিরবে এবং কতটাই বা হাল ফিরবে, তা আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসেই বোঝা যাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
*** এই গ্রামের নাবালক-নাবালিকারাই পিতা-মাতা…

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago