Recent

Kharagpur: খড়্গপুর আইআইটি-কে সঙ্গে নিয়ে নিকাশির পরিকল্পনা! সৌরভের প্রতিবাদের পরই ঘুম ভাঙলো অপূর্ব-প্রদীপদের

দেবনাথ মাইতি, খড়্গপুর, ২২ এপ্রিল:জঞ্জাল ফেলে পথ অবরোধ করার ৪৮ ঘন্টা পেরোলো না, খড়্গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের জঞ্জাল সাফাই ব্যবস্থা এবং নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন পৌরপ্রধান প্রদীপ সরকার। তাঁর সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর অপূর্ব ঘোষ-ও। প্রসঙ্গত, এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত সৌরভ নাথ গত বুধবার প্রেমবাজারের রাস্তায় জঞ্জাল ফেলে অভিনব প্রতিবাদে সামিল হয়েছিলেন। তারপরই তড়িঘড়ি এই পরিদর্শন বলে মনে করছেন এলাকাবাসী। এনিয়ে, এলাকার এক বাসিন্দা অনুশ্রী দাস বলেন, “মানুষ প্রতিবাদ না করলে সবাই ঘুমিয়েই থাকে। তারই প্রমাণ মিলল আমাদের ওয়ার্ডে। ভোটে জিতে যাওয়ার পর কাউন্সিলর যদি নিয়মিত সাফাইয়ে জোর দিতেন, তাহলে এরকম হতো না! এতো আবর্জনা, নর্দমাও মজে গেছে আবর্জনায়। যাক দেরিতে হলেও, ওনাদের ঘুম ভেঙেছে।”

এলাকায় প্রদীপ-অপূর্ব :

যদিও, এনিয়ে স্থানীয় কাউন্সিলর (৩৪ নং ওয়ার্ডের) অপূর্ব ঘোষ বলেন, “এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু, সামনে বর্ষা আসছে। তাই, বর্ষার যে জল জমে যায় সেই জল নিকাশির জন্যই এই পরিদর্শন। খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের সাথে কথা বলে, নিকাশির পরিকল্পনা করার জন্যই আজকে এলাকা ঘুরে দেখলেন পুরপ্রধানও।” উল্লেখ্য যে, খড়্গপুরে নিকাশি ব্যবস্থা নিয়ে রেল ও পৌরসভার কোন্দল দীর্ঘদিনের। সমাধান কোনভাবেই হয়না! তাই, বিকল্প ব্যবস্থা নিতে পৌরসভা এবার আইআইটি-র দ্বারস্থ হয়েছে। সেজন্যই, স্থানীয় কাউন্সিলর-কে সঙ্গে নিয়ে খড়্গপুর আইআইটি-র ঠিক পাশের এলাকা হিজলি, প্রেমবাজার, সোসাইটি (অর্থাৎ ৩৪ নম্বর ওয়ার্ড) ঘুরে দেখেন পৌরপ্রধান প্রদীপ সরকার।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago