Recent

Paschim Medinipur: চূড়ান্ত প্রস্তুতি সত্ত্বেও করোনা কাঁটায় বিদ্ধ হল ঘাটালবাসীর আবেগের বিদ্যাসাগর মেলা! পশ্চিম মেদিনীপুরের একের পর এক মেলা বন্ধ হতে চলেছে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: রাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার সুপ্রসিদ্ধ ‘বিদ্যাসাগর মেলা’র উদ্বোধন হওয়ার কথা ছিল। জোরকদমে প্রস্তুতি চললেও করোনা কাঁটায় বিদ্ধ হল ‘বিদ্যাসাগর মেলা’! সোমবার মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বীরসিংহ বিদ্যাসাগর ভগবতী স্কুলে। সেখানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেলা বন্ধ। প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অবধি ঘাটালের বীরসিংহ গ্রামে, বিদ্যাসাগরের জন্মভূমিতে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশাসনের সিদ্ধান্তে তা বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ সমগ্র ঘাটালবাসীর!

নেওয়া হয়েছিল চূড়ান্ত প্রস্তুতি :

উল্লেখ্য যে, শুধুমাত্র বিদ্যাসাগর মেলা নয়, শীতের আবহে ঘাটালের একাধিক মেলা ঘিরে চরম বিপাকে প্রশাসন। দুঃশ্চিন্তায় মেলা উদ্যোক্তা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা! আগামীকাল থেকে চন্দ্রকোনার জাড়ার স্কুল মাঠে লোক সংস্কৃতি উৎসব ও মেলাও শুরু হওয়ার কথা ছিল। তাও বন্ধ করা হয়েছে। অন্যদিকে, ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার। সর্বোপরি, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা ঘাটালের বিখ্যাত ‘শিশু মেলা’ও বন্ধ হওয়ার মুখে! ১ কোটি টাকায় টেন্ডার দেওয়া হয়েছিল এই মেলার। স্বভাবতই, মাথায় হাত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের! এদিকে, এই সুপ্রসিদ্ধ বিদ্যাসাগর মেলা ছিল এলাকাবাসীর কাছে আবেগের, তাই মেলা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দুঃখিত! এদিকে, বিদ্যাসাগর মেলার শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। শিল্পীদের নিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের জন্মভিটে, সমস্ত কিছুকে সাজিয়ে তোলা হয়েছিল। প্রসঙ্গত, ১৯৭১ সালে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি মেলাটি প্রথম শুরু করেছিল। তারপর বেশ কয়েক বছর মেলাটি বন্ধ থাকে। পরবর্তীকালে বাম জমানায় ১৯৯৫ সালে আবার মেলা শুরু হয়। ২০১১ সালের পর থেকে মেলাটি যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় হয়ে আসছে বীরসিংহ গ্রামে।

মেলা বন্ধের ঘোষণা করলেন প্রশাসনের আধিকারিকরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago