Recent

Midnapore: পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী! নাম রাখলেন ‘স্বরবর্ণ’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:জেলার ১২৩-টি প্রকল্পের উদ্বোধনের সাথে সাথেই, পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের (Paschim Medinipur Press Club) নবনির্মিত ভবনেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে, অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও,‌ জেলা শহরের বার্জটাউনে নির্মিত পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপার্ষদ পৌঁছে যান প্রেস ক্লাবে। তাঁর সঙ্গে ছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, মানস রঞ্জন ভূঁইয়া, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার প্রমুখ। পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ও

উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের নবনির্মিত এই ভবনের নাম রাখেন- ‘স্বরবর্ণ’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যাসাগরের মেদিনীপুর। তাই, তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘বর্ণপরিচয়’ এর সঙ্গে সম্পর্কযুক্ত ‘স্বরবর্ণ’-ই হোক প্রেস ক্লাবের নাম। অন্যদিকে, ভাষাতত্ত্ব এবং ছন্দ তত্ত্বের বিচারে, ‘স্বরবর্ণ’ (অ, আ, ই প্রভৃতি) গুলি হল, ‘মুক্তাক্ষর’ (বা, মুক্তধ্বনি)। কারণ, এই স্বরবর্ণ- গুলি উচ্চারিত হওয়ার সময় বাক-যন্ত্র বা বাগযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না! তাই, মুখ্যমন্ত্রী প্রদত্ত এই নাম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে যুক্ত একটি সংগঠন বা ক্লাবের ক্ষেত্রে সার্থক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল!

প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রী:

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago