Recent

Paschim Medinipur School: বাহিনী থাকবে আরও ১০ দিন, শিকেয় উঠেছে পঠন-পাঠন! সমস্যায় পশ্চিম মেদনীপুরের পড়ুয়ারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে স্কুলে আছে কেন্দ্রীয় বাহিনী। সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অশান্তির আশঙ্কা রয়েছে, এরকম এলাকাগুলিতে বাহিনী থাকবে আরো ১০ দিন। এই পরিস্থিতিতে চরম ক্ষতির সম্মুখীন হতে চলেছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন জেলার স্কুল পড়ুয়ারা। প্রায় এক মাস ধরে শিকেয় উঠেছে পঠন-পাঠন! অভিভাবকদের বক্তব্য, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বেশ কিছুদিন স্কুলের পঠন-পাঠন বন্ধ ছিল। ভোট পরবর্তী হিংসা আটকাতে আদালতের রায়ে কেন্দ্র বাহিনী আছে। থাকবে আরও ১০ দিন। ফলে, ছেলেমেয়েদের পড়াশোনার প্রভূত ক্ষতি হচ্ছে। সিলেবাস শেষ করা নিয়েও সমস্যায় পড়বেন শিক্ষক-শিক্ষিকারা।

স্কুলে কেন্দ্রীয় বাহিনী :

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার এখনো বেশ কিছু স্কুলে কেন্দ্র বাহিনী থাকায় স্কুল বন্ধ আছে। বেশিরভাগ স্কুলেই কিছুদিন বাদেই পরীক্ষা। এদিকে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আরও ১০ দিন থাকবে। স্বাভাবিকভাবেই, যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী আছে, সেখানে পড়াশুনো শিকেয় উঠেছে। এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করা হলে, তাঁরা বিষয়টি এড়িয়ে যান। অভিভাবক থেকে ছাত্ররা চাইছেন স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী অন্যত্র সরিয়ে স্কুলের পঠন-পাঠন শুরু করা হোক। ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই একই পরিস্থিতি। ইতিমধ্যে, বেশ কিছু জেলাতে পড়ুয়ারা বিক্ষোভও দেখিয়েছেন। এই বিষয়ে অবিলম্বে জেলাশাসকদের হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবক ও স্কুল পড়ুয়ারা। তাঁদের দাবি, স্কুল ভবন ছাড়া ব্লকের অন্যত্র কোথাও বাহিনী সরিয়ে নেওয়া হোক। এই বিষয়ে প্রশাসনের তরফে কোন হস্তক্ষেপ করা হয় কিনা, সেটাই এখন দেখার।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago