Recent

Paschim Medinipur: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পশ্চিম মেদিনীপুরের অগ্নিদগ্ধ গৃহবধূ! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় খুনের চেষ্টার অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বিয়ের পর থেকেই অশান্তি লেগে ছিল। মেয়ের বাপের বাড়ির অভিযোগ ছিল, “অশান্তির মূল কারণ, জামাইয়ের বোনের স্বামীর (ভগিনী পতির) কু-নজর ছিল ওর উপর। এই নিয়ে একাধিক বার সালিশি সভা থেকে শুরু করে প্রশাসনের নজরেও বিষয়টি নিয়ে আসা হয়েছিল। কিন্তু, কিছু হয়নি। আজ (রবিবার) দুপুর নাগাদ আমরা খবর পাই, আমাদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালে এসে জানতে পারলাম প্রিয়াঙ্কা’র শাশুড়ি সন্ধ্যা গুছাইত নাকি আগুন লাগিয়ে দিয়েছে প্রিয়াঙ্কার গায়ে।” এমনই মারাত্মক অভিযোগ অগ্নিদগ্ধ গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার চাউলি গ্রামের। প্রিয়াঙ্কা গুছাইত (২০) নামে এক গৃহবধূ রবিবার বিকেল নাগাদ অগ্নিদগ্ধ হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় :

জানা গেছে, প্রিয়াঙ্কার বাপের বাড়ি পাঁশকুঁড়া থানার আমারাগোহাল গ্রামে। এই ঘটনায় প্রিয়াঙ্কার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, অল্প বয়সে তাঁরা প্রিয়াঙ্কার বিয়ে দিয়েছিলেন। বর্তমানে, প্রিয়াঙ্কার ৩ বছরের একটি সন্তানও রয়েছে। স্বামী জয়ন্ত গুছাইত পেশায় একজন সোনার কারিগর, ভিন রাজ্যে থাকেন। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই প্রিয়াঙ্কার পরিবারে লেগে থাকত অশান্তি। তার কারণ, প্রিয়াঙ্কার স্বামী জয়ন্ত গুছাইতের ভগিনী পতি গনেশ মণ্ডল কু-প্রস্তাব দিতেন প্রিয়াঙ্কাকে। এই ঘটনা প্রিয়াঙ্কা মেনে না নেওয়ায় চলত অশান্তি। এই নিয়ে একাধিকবার সালিশি সভা হয়েছে। প্রিয়াঙ্কা ভেবেছিল হয়তো শেষমেষ সবকিছুই ঠিক হয়ে যাবে। তাই মুখবুজে শ্বশুরবাড়ি-তে ছিল। কিন্তু, রবিবার দুপুর নাগাদ অশান্তি চরমে ওঠে। প্রিয়াঙ্কা ফোন করে তার বাবা মৃত্যুঞ্জয় সামন্ত ও তার মাকে পুরো বিষয়টি জানিয়েছিল। কিন্তু, তাঁরা ভাবতেও পারেননি যে, এমন ঘটনা ঘটতে চলেছে! রবিবার হাসপাতালে প্রিয়াংকার বাবা মৃত্যুঞ্জয় সামন্ত ও তার মা ঝর্ণা সামন্ত বলেন, “আমরা ফোন মারফত জানতে পারি আমাদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। হাসপাতালে এসে মেয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে, ওর শাশুড়ি গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।” ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘাটাল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago