Recent

West Midnapore: রাস্তায় পড়ে ইমারতি দ্রব্য, একাধিক দুর্ঘটনাতেও হুঁশ নেই! জেসিবি নিয়ে পথে নামলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: একাধিকবার প্রচার করেও হুঁশ ফেরেনি পৌরবাসীর! তাই, রাজ্য সড়ক দখলমুক্ত করতে এবার রাস্তায় নামতে হল পৌরসভা ও পুলিশ প্রশাসনকে। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর ক্ষীরপাই হালদার মোড় থেকে ক্ষীরপাই ডাকবাংলো মোড় পর্যন্ত রাজ্য সড়কের উপর বেশ কিছু দোকানদার ও সাধারণ বাসিন্দা ইমারতী দ্রব্য ফেলে রেখেছিলেন। রাস্তার পাশে ইমারতি দ্রব্য ফেলে রেখে অনেকেই ব্যবসা করছিলেন। অন্যদিকে, রাজ্য সড়কের উপর ইমারতি দ্রব্য রাখার ফলে বারবার ঘটছে দুর্ঘটনা! এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে প্রচার করা হলেও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে, সোমবার রাজ্য সড়ক দখল মুক্ত করতে পথে নামল ক্ষীরপাই পৌরসভা ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।

দোকানে অভিযান:

সোমবার দুপুরে জেসিবি মেশিন দিয়ে রাজ্য সড়কের উপর পড়ে থাকা ইঁট, বালি, গুটি সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়। দেওয়া হয় শাস্তির হুঁশিয়ারিও। এই বিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, “একাধিকবার প্রচারের পরেও হুঁশ ফেরেনি পৌরবাসীর। কিন্তু, আজকের পর থেকে কেউ যদি রাজ্য সড়ক দখল করে মালপত্র রাখে, তাহলে সেই মালপত্র বাজেয়াপ্ত করা হবে।” এমনকি, আইনানুগ ব্যবস্থা নেয়া হয় বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌরপ্রধান।

জেসিবি দিয়ে সরানো হচ্ছে মালপত্র:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago