Recent

Midnpaore: জেলা শহরে প্রকাশ্য রাস্তায় সাংবাদিকের উপর হামলা! FIR দায়ের কোতোয়ালী থানায়, পলাতক দুই অভিযুক্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: উৎসবের রাতে প্রকাশ্য রাস্তায় সাংবাদিকদের উপর হামলা ও মারধর করার ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের। সরস্বতী পুজো (৫ ফেব্রুয়ারি)’র রাতে ঘটনা-টি ঘটে মেদিনীপুর কলেজ স্কোয়ারের কলেজিয়েট স্কুলের সামনে। অবিভক্ত মেদিনীপুরের একটি সুপরিচিত দৈনিক পত্রিকা’র সাংবাদিক অরিজিৎ দাসের উপর হামলা চালানো হয় রাত্রি এগারোটা নাগাদ। সেই সময় কলেজ স্কোয়ারের বিখ্যাত সরস্বতী পূজা-কে কেন্দ্র করে বেশ ভালোই সমাগম ছিল। অরিজিৎ যখন ছবি তুলতে ব্যস্ত, পেছন থেকে শহরের দুই যুবক তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। এরপরই, উপস্থিত পুজো উদ্যোক্তা সহ কয়েকজন এসে তাঁকে উদ্ধার করে এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এরপরই, অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) করেন অরিজিৎ। তবে, দুই যুবক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মেদিনীপুর কোতোয়ালী থানা (প্রতীকী ছবি) :

এমনিতেই, সরস্বতী পুজোর রাতে মেদিনীপুর শহরে রাত্রি ১১ টা – ১২ টা অবধি ভিড় থাকে। এবারও তাই ছিল। কলেজিয়েট স্কুলের সামনে একটি মণ্ডপে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সাংবাদিক অরিজিৎ দাস। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অরিজিৎ জানিয়েছেন, “আমি যখন ছবি তুলতে ব্যস্ত, সেই সময় আমি কিছু বুঝে ওঠার আগেই, দুই মদ্যপ যুবক আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। দু’জনই আমার পূর্ব পরিচিত। শহরের একটি জিমের মালিক সোমশুভ্র দাস এবং সম্রাট দাস এভাবে হামলা চালায়। উপস্থিত সকলে এসে আমাকে উদ্ধার করেন।‌ ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই আমাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশও পৌঁছয়। কিছুটা স্বাভাবিক হওয়ার পর অরিজিৎ ওই যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। পুলিশের অনুমান, কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা চালানো হতে পারে! তবে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এখনও দুই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে।

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago