Recent

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে গৃহবধূর উপর অ্যাসিড হামলা! অভিযোগ গৃহবধূর স্বামীর বিরুদ্ধে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে:গৃহবধূর উপর অ্যাসিড হামলা! অভিযুক্ত খোদ তাঁর স্বামী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বিষ্ণুপুর এলাকার। আহত মহিলা ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। মহিলা’র স্বামীকে জিজ্ঞাসাবাদের আটক-ও করা হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসাধীন মহিলা:

স্থানীয় সূত্রে খবর, সেক সয়েব আলী ভিন রাজ্যের স্বর্ণশিল্পী কয়েকদিন আগেই স্ত্রী শাকিরা-কে নিয়ে দেশের বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রী’র মধ্যে প্রচন্ড অশান্তি হয়েছিল। উত্তেজিত অবস্থায় স্বামী স্ত্রী-কে এসিড ছুঁড়ে মারেন! গুরুতর আহত অবস্থায় স্ত্রী শাকিরা-কে হাসপাতালে নিয়ে যান স্বামীই। ঘটনার খবর পেয়ে আহত শাকিরা-কে হাসপাতালে দেখতে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে শাকিরার অসুস্থতার খবর জানানো হয়েছে বাপের বাড়িতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ না হলেও, সয়েব আলী-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago