Rape

Midnapore: অর্কেস্ট্রায় নাচগান করেন, ভোগ করলে কি এসে যায়! দরজা ভেঙে যুবতীদের গণধর্ষণ পশ্চিম মেদিনীপুরে, গ্রেপ্তার ৭ পাষণ্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: সকলেই অর্কেস্ট্রার ব্যান্ডে নাচ-গান করে রুজি-রোজগার করতেন। তাই, স্থানীয় একটি ক্লাবের যুবকদের ভাবনা ছিলো, “এদের ভোগ করা তো কোনো অন্যায় নয়!” এই ‘কুৎসিত’ ভাবনা থেকেই দিনের পর দিন হুমকি দিয়ে, লোলুপ দৃষ্টিতে বারবার কু-ইঙ্গিত দিয়েও ব্যর্থ হওয়ার পর অবশেষে ঠাণ্ডা মাথায়, মাঝরাতে, দরজা ভেঙে দুই যুবতীকে তুলে নিয়ে গিয়ে পুকুরপাড়ে ধর্ষণ (Gangrape) করলো সাত যুবক। কোনো ক্রমে বেঁচে যান আরো দু’জন! পুলিশ ওই সাত যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর আদালতে তুলেছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের ২ নম্বর ভরতপুর অঞ্চলের বৌলাসিনী ভগবানপুর এলাকায়৷ ধর্ষিতা ও নির্যাতিতা দুই যুবতী এই মুহূর্তে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের এবং ওই অর্কেস্ট্রা দলের অন্যান্য সদস্যদের অভিযোগের ভিত্তিতে, সাত ধর্ষককে (Rapists) গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। তদন্তের প্রয়োজনে ৭ জনকেই নিজেদের হেফাজতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

ধৃতদের তোলা হল আদালতে:

জানা যায়, রবিবার (২১ আগস্ট) রাতে ব্যান্ডের রিহার্সাল ছিল ডেবরার মাড়তলা এলাকায়। তা শেষ করতে একটু বেশিই রাত হয়ে গিয়েছিল। তাই, রাতে ব্যান্ডেরই অপর এক মহিলা সদস্যার বাড়িতে থেকে গিয়েছিলেন আরও তিন যুবতী। এই সিদ্ধান্তই বিপদ ডেকে আনলো! মাঝরাতে মাটির ঘরের দরজা ভেঙে ওই দুই যুবতীকে তুলে নিয়ে যায় সাত যুবক। অন্য এক যুবতী শৌচাগারে লুকিয়ে যাওয়ায় বেঁচে যান। মাঝরাতে ওই মহিলার বাড়ির দরজা ভেঙে আশ্রয় নেওয়া দুই যুবতীকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার দুপুরে নির্যাতিতা দুই যুবতী এবং ব্যান্ডের সদস্য এক যুবক ডেবরা থানায় গিয়ে ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন৷ সোমবার রাতেই ৭ জনকে গ্রেফতার করা হয়। আজ, মঙ্গলবার, ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে।

জানা গেছে, ধৃত সাত যুবক-ই ডেবরা তথা বৌলাসিনী ভগবানপুর এলাকার বাসিন্দা। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এও জানা গেছে, ওই এলাকার এক মহিলা সদ্য স্বামীকে হারিয়েছেন। তিনি ওই ব্যাণ্ডের সঙ্গে যুক্ত। ছেলেকে নিয়ে থাকেন। এভাবেই রুজি-রোজগার করে সংসার চালান। কিন্তু, এলাকার যুবকদের নজর ছিল তাঁর প্রতি। বিশেষত, বিধবা তরুণী অর্কেষ্ট্রার সঙ্গে যুক্ত, তাই বোধহয় তাঁকে ভোগ করা ‘সহজ’; এই ভাবনাই কাজ করত ওই কুৎসিত মানসিকতা সম্পন্ন যুবকদের মধ্যে। তাঁকে ভোগ করতে না পেরে, বিভিন্ন সময়ের তাঁকে এবং তাঁর ছেলেকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। দিন কয়েক আগেই স্থানীয় ওই ক্লাবে নিয়ে গিয়ে মহিলার ছেলেকে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ। তারপরই এই ঘটনা! চরম ন্যক্কারজনক এই ঘটনায় মাথা হেঁট হয়েছে ডেবরা তথা পশ্চিম মেদিনীপুরের! সকলেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

আদালতের পথে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago