Railway

Railway: রেলের অমৃত ভারত স্টেশনের আওতায় বেলদা-খড়্গপুর-মেদিনীপুর-শালবনী-চন্দ্রকোনা রোড-গড়বেতা সহ বাংলার প্রায় একশো স্টেশনের ভোল বদলাবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ ফেব্রুয়ারি:’অমৃত ভারত স্টেশন’ (Amrit Bharat Station) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ৯৩টি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে। স্টেশনের পরিকাঠামো ও যাত্রী পরিষেবার মান উন্নত করা হবে। বলা ভালো, বিশেষ মাস্টার প্ল্যানের মাধ্যমে মডেল স্টেশন রূপে গড়ে তোলা হবে। এজন্য, কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি বাজেট পেশের পরই এই সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর, এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় ৯৩-৯৪টি স্টেশনকে (বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৩, তবে তা বেড়ে ৯৪-৯৫টি হতে পারে বলে জানা গেছে) জায়গা দেওয়া হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে তা জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) ১৯টি স্টেশন আছে বলে জানিয়েছেন ডিআরএম এম এস হাসমি। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ৪টি স্টেশন। বেলদা, হিজলি, খড়্গপুর, মেদিনীপুর- এই চারটি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে বা ভোল বদলে ফেলা হবে বলে জানা গেছে।

Press Releases (প্রেস বিজ্ঞপ্তি):

খড়্গপুর ডিভিশনের অন্যান্য স্টেশন গুলির মধ্যে আছে, দীঘা, পাঁশকুড়া, মেছেদা, হলদিয়া, তমলুক, ঝাড়গ্রাম থেকে শুরু করে বালেশ্বর, আন্দুল, বাগনান, উলুবেড়িয়া প্রভৃতি। অন্যদিকে, আদ্রা ডিভিশনের অন্তর্গত একাধিক স্টেশনেরও মান উন্নয়ন করা হবে। সেই তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত তিনটি স্টেশন, যথাক্রমে- শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা। এই সমস্ত স্টেশনের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে একটি বিশেষ মাস্টার প্যান তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্পের অধীনে স্টেশনগুলির উন্নতিকরণ এর সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধার সর্বোত্তম বন্দোবস্ত রাখা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের থাকার এবং অপেক্ষা করার উন্নত লাউঞ্জের ব্যবস্থা থাকবে। থাকবে এস্ক্যালেটর বা চলমান সিঁড়ি। স্টেশনের যাত্রী পরিষেবা এলাকাকে ডাস্টপ্রুফ এরিয়া হিসেবে তৈরি করা হবে। স্টেশনে অত্যাধুনিক বসার আসন লাগানো হবে, যাতে যাত্রীরা বসে আরাম পান। যাত্রীরা বিনামূল্যে ৫-জি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। রেল স্টেশনের সৌন্দর্যায়নের উপরও জোর দেওয়া হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago