Railway

Railway: মেদিনীপুর-হাওড়া সহ ১০-টি লোকাল ট্রেন আগামীকাল থেকেই! ৫ টা ৩৫ এর লোকাল সহ ১৬ জোড়া ট্রেনের সময়সূচি দেখে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ জুলাই: আগামীকাল অর্থাৎ সোমবার (১৮ জুলাই) থেকে চালু হচ্ছে মেদিনীপুর-হাওড়া (৩৮৮০৪) ভোর ৫ টা ৩৫ এর লোকাল। এছাড়াও, দক্ষিণ পূর্ব রেলের তরফে আরো ৪ জোড়া লোকাল ট্রেন চালু করা হচ্ছে, আগামীকাল, ১৮ জুলাই থেকে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেলের তরফে এই সুখবর দেওয়া হয়েছে। অতিমারীর সময় থেকে এই ৫ জোড়া (১০-টি) লোকাল ট্রেন বন্ধ ছিল। ধাপে ধাপে সমস্ত লোকাল ট্রেন চালু করা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। সোমবার যে ১০ টি (৫ জোড়া) লোকাল ট্রেন চালু হচ্ছে, সেগুলি হল, যথাক্রমে- মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর (৩৮৮২৯/৩৮৮০৪); হাওড়া-খড়্গপুর-হাওড়া (৩৮৭১৭/৩৮৭২৪); হাওড়া-আমতা-হাওড়া (৩৮৯২৩/৩৮৯২৪); হাওড়া-আমতা-হাওড়া (৩৮৯০৯/৩৮৯১৪) এবং হাওড়া-উলুবেড়িয়া-হাওড়া (৩৮১০৫/৩৮১০৬)।

আগামীকাল থেকে চলবে ৫ টা ৩৫ এর মেদিনীপুর-হাওড়া লোকাল-ও :

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ভোর ৫ টা ৩৫ এর এই হাওড়া লোকাল চালু হওয়ার পর-ই মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর ১৬ জোড়া (৩২-টি) লোকাল ট্রেনই চালু হয়ে গেল। ধাপে ধাপে ৩০-টি লোকাল চালু হলেও বন্ধ ছিল, এই লোকাল-টি। রবিবার মেদিনীপুর স্টেশন সূত্রে জানা গেছে, ৩৮৮০৪ (38804) মেদিনীপুর-হাওড়া লোকাল-টি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়বে প্রতিদিন ভোর ৫ টা ৩৫ মিনিটে। অপরদিকে, ৩৮৮২৯ (38829) হাওড়া-মেদিনীপুর লোকাল-টি হাওড়া থেকে ছেড়ে মেদিনীপুর স্টেশনে পৌঁছবে প্রতিদিন রাত্রি ১০ টা ৫০ মিনিটে। হাওড়া থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ (৭ টা ৪০ মিনিটে) ট্রেনটি ছাড়বে বলে জানা যায়। অন্যদিকে, এই লোকাল চালু হওয়ার ফলে, ভোরের দিকে হাওড়া গামী যাত্রীদের একদিকে যেমন সুবিধা হল, ঠিক তেমনই রাতের দিকে ফেরা মেদিনীপুর গামী যাত্রীদেরও সুবিধা হল। এতদিন, মেদিনীপুর স্টেশন থেকে ভোর ৪ টা ১৫’র লোকালের পর ছিল একেবারে ৬ টা ১৫’র লোকাল। ফলে, ৫ টা ৩৫-এর লোকাল চালু হলে অনেকেই উপকৃত হবেন বলে যাত্রীরা জানিয়েছেন। (দেখে নিন মেদিনীপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়া থেকে মেদিনীপুর স্টেশনে পৌঁছনো সমস্ত (৩২-টি) লোকাল ট্রেনের সময়সূচি।)

৫ টা ৩৫ এর লোকাল সহ মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর ১৬ জোড়া ট্রেনের সময়সূচি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago