Railway

Kharagpur Division: টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ; মেদিনীপুর-হাওড়া সহ খড়্গপুর ডিভিশনে বাতিল শতাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ জুন: আগামী ২২ জুন থেকে ১ জুলাই (২০২৪) পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) আন্দুল স্টেশনে (Andul Station) চলবে নন ইন্টারলকিং (Non Interlocking)-এর কাজ চলবে বলে জানা গেছে। সেজন্যই বাতিল হতে চলেছে শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। এছাড়াও, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হতে পারে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল হবে এবং কিছু ট্রেনের যাত্রাপথেরও পরিবর্তন করা হবে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই বিজ্ঞপ্তি সামনে আসার পরই দুশ্চিন্তায় পড়েছেন খড়্গপুর ডিভিশনের রেল যাত্রীরা। এই ক’দিন যে বহু নিত্য যাত্রীই ভোগান্তিতে পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য! (নন-ইন্টারলকিংয়ের কাজ চলার বিষয়টি নিশ্চিত করা হলেও, তারিখগুলি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে খড়্গপুর ডিভিশন সূত্রে।)

বিজ্ঞপ্তি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি নন-ইন্টারলকিং (PNI) এবং নন ইন্টারলকিংয়ের (NI) কাজ চলবে যথাক্রমে ২২ জুন থেকে ২৮ জুন এবং ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এই কাজ চলাকালীন (২২ জুন-১জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল সহ খড়্গপুর ডিভিশনের মোট ১৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সেই তালিকায় আছে ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, আরণ্যক, কাণ্ডারী, ধৌলি, শতাব্দী-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও। অন্যদিকে, এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে (ঘোরানো হয়েছে)। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং সময় পরিবর্তন করা হয়েছে ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের।
[আপডেট (১৯.০৬.২০২৪): ২২ জুন থেকে ট্রেন বাতিল হচ্ছেনা! বুধবার জানালেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম।]

বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 day ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago