Railway

Local Train: দুঃশ্চিন্তা দূর হল! রাত ১০ টা অবধি পাওয়া যাবে লোকাল ট্রেন, বিধি ভাঙা ভিড় খড়্গপুর-মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি:লোকাল ট্রেন যাত্রীদের সংশয় কিছুটা দূর হল! আজ, সোমবার থেকেই রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। অর্থাৎ প্রান্তিক স্টেশন থেকে রাত ১০ টায় শেষ লোকাল ট্রেন পাওয়া যাবে। বিধি বদল করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলও। প্রসঙ্গত, ক্রমবর্ধমান করোনার সংক্রমণ ঠেকাতে রবিবার রাজ্য সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়। তার মধ্যে ছিল ট্রেনের সময়সীমাও। জানানো হয়, সন্ধে সাতটার পর আর লোকাল ট্রেন চলবে না। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালাতে হবে। যাত্রীদের মাস্ক পরে থাকতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ববিধিও। তবে, নির্দেশিকা জারি হলেও তা কার্যত মানা হয়নি। আর পাঁচদিনের মতো এদিন সকালেও খড়্গপুর, মেদিনীপুর থেকে হাওড়া, শিয়ালদা সমস্ত স্টেশনে ভিড় ছিল উপচে পড়া। গাদাগাদি করে ট্রেনে উঠতে দেখা যায় সাধারণ মানুষকে। যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা যায়। ৭ টার পর ট্রেন বন্ধ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সন্ধে যত গড়াতে থাকে ততই স্টেশনগুলিতে ভিড় বাড়তে থাকে। এই পরিস্থিতিতে রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। একাংশ প্রশ্ন তোলেন, সন্ধে সাতটার পর যাঁদের অফিস ছুটি হবে, তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন? রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদও করেন তাঁরা।

৫০ নয় বিধি, তবে ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলেছে লোকাল ট্রেন :

এরপরই, সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্য সরকারের পরামর্শ মেনে সমস্ত লোকাল, শহরতলি এবং ইএমইউ-এর লোকাল ট্রেন পরিষেবা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হল। রাত ১০ টার পর আর ট্রেন চলবে না। ৫০ শতাংশ যাত্রী নিয়েই ট্রেন চলবে। রাজ্য সরকারের পরামর্শেই লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রেল। এর ফলে খুশি যাত্রীরা।‌ তবে, সঠিকভাবে করোনা বিধি না মানায় সংক্রমণ নিয়েও দেখা দিয়েছে প্রবল সংশয়! সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা বলা হলেও, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, খড়্গপুর থেকে হাওড়া, শিয়ালদা কোথাও সেই বিধি মানা হয়নি। লোকালে ভিড় হয়েছে বাদুড়ঝোলা! ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago