Railway

Railway: সোমবার পর্যন্ত মেদিনীপুরের বদলে খড়্গপুর থেকে লোকাল ট্রেন পরিষেবা, স্বাভাবিক থাকবে এক্সপ্রেস পরিষেবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: হাওড়া থেকে মেদিনীপুর নয়, সোমবার (২০ ডিসেম্বর) অবধি খড়্গপুরেই শেষ লোকাল যাত্রা। একইভাবে, উঠতে হবে খড়্গপুর থেকেই। হাওড়া-খড়্গপুর ডিভিশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৬ জোড়া লোকাল ট্রেনের যাত্রা পথে বদল করা হয়েছে ১৭ থেকে ২০ ডিসেম্বর অবধি। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রা পথ কাটছাঁট করা হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত হাওড়া থেকে কেবল খড়গপুরই পর্যন্ত চালু থাকবে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের তরফ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। শিল্প সংস্থার সাইডিংয়ের সঙ্গে যুক্ত হবে এই স্টেশন। চলছে নন-ইন্টারলকিং এর কাজ। সে কারণেই লোকাল ট্রেন খড়্গপুর পর্যন্ত সীমিত করা হল। তবে, এক্সপ্রেস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের আধিকারিকরা। খুব ধীরগতিতে নিয়ে যাওয়া হবে এক্সপ্রেস ট্রেন।

যাত্রা শুরু খড়্গপুর থেকে :

যে ট্রেনগুলো, মেদিনীপুরের বদলে হাওড়া থেকে ছাড়বে- ৩৮৮০৬ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮২৪ মেদিনীপুর-হাওড়া লোকাল।
যে ট্রেনগুলি খড়্গপুরেই থেমে যাবে- ২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল।

যাত্রা শেষ খড়্গপুরেই :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago