Railway

Railway: মেদিনীপুর স্টেশনে এবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এক তরুণীকে উদ্ধার করলেন RPF-র লেডি কনস্টেবল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: মেদিনীপুর স্টেশনে RPF-র লেডি কনস্টেবলের তৎপরতায় এবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন বছর ২০-২২’র এক তরুণী! শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর ডিভিশনের অধীন মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মে। প্রাণরক্ষাকারী লেডি কনস্টেবলের নাম কাঞ্চন কুমারী। প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মেই RPF-র লেডি কনস্টেবল এস.বিশ্বাসের তৎপরতায় প্রাণ রক্ষা হয়েছিল এক বৃদ্ধা যাত্রীর। বিকেল ৪টা ১০ মিনিটের মেদিনীপুর-হাওড়া লোকাল ১নং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে প্রায় লাইনের তলায় চলে যাচ্ছিলেন এক বৃদ্ধা! বিদ্যুৎগতিতে ছুটে গিয়ে তাঁকে রক্ষা করেছিলেন রেল সুরক্ষা বাহিনীর লেডি কনস্টেবল এস.বিশ্বাস। এবারও, ঘটনাস্থলে সেই মেদনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মই। এবারও ঘটনাটি ঘটে মেদিনীপুর-হাওড়া ডাউন লোকাল ট্রেনকে কেন্দ্র করেই।

মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মে:

বিজ্ঞাপন (Advertisement):

তবে, গত শুক্রবার ঘটনাটি ঘটেছিল বিকেলে। এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। মেদিনীপুর স্টেশন সূত্রের তথা RPF সূত্রে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, এদিন সকাল ১১টা নাগাদ 38814 মেদিনীপুর-হাওড়া লোকাল মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় ওই তরুণী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং তাঁর শরীরের প্রায় অর্ধেক অংশ চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের অংশে ঢুকে যায়। দ্রুত কর্তব্যরত লেডি কনস্টেবল কাঞ্চন কুমারী এবং এক সিভিক ভলেন্টিয়ার ছুটে আসেন। ওই লেডি কনস্টেবলই অবশ্য তরুণীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে অর্থাৎ রেল লাইনের নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচান। লেডি কনস্টেবল কাঞ্চন কুমারীর তৎপরতায় ‘নতুন জীবন’ ফিরে পেয়ে কার্যত ‘বাকরুদ্ধ’ হয়ে যান ওই তরুণী! রেলওয়ে কর্তৃপক্ষের তরফে যাত্রীদের উদ্দেশ্যে আবারও বার্তা দেওয়া হয়েছে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা না করার জন্য।

প্রাণ রক্ষা:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago