Railway

Kharagpur Division: পুজোর দিনগুলিতে হাওড়া-খড়্গপুর শাখায় ৫-টি অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ অক্টোবর: পুজো দেখে রাতে বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, সেজন্যই হাওড়া-খড়্গপুর শাখায় ৫-টি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে। মধ্যরাত অবধি ওই ট্রেন চলবে বলেই জানানো হয়েছে। আজ, ষষ্ঠী (১ অক্টোবর)’র দিন থেকেই বিশেষ ট্রেনগুলি চালানো হবে বলে খড়্গপুর ডিভিশন সূত্রে জানা গেছে। জানা গেছে, পাঁশকুড়া-হাওড়া; খড়্গপুর-পাঁশকুড়া; খড়্গপুর-হাওড়া; আমতা-হাওড়া; হাওড়া-আমতা রুটে এই লোকাল ট্রেনগুলি চালানো হবে। রাত দশটা থেকে মধ্যরাত অবধি ওই ট্রেন চলবে বলেও জানা গেছে।

চলবে অতিরিক্ত ট্রেন :

অন্যদিকে, দীঘা-সাঁতরাগাছি রুটে চারটি ট্রেন সেপ্টেম্বরের পর বন্ধ হওয়ার কথা থাকলেও, যাত্রীচাপের কারণেই ৩১ ডিসেম্বর পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। খড়্গপুর রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, “দুর্গাপুজোর এই ক’দিন দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয়, তাই রাতেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই সমস্ত লোকাল ট্রেনগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে বলে ঠিক করা হয়েছে।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

6 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

7 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago