Railway

Fire: খড়্গপুরে রেলের ওয়ার্কশপে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ২ টি ইঞ্জিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর : খড়্গপুরে রেলের ওয়ার্কশপের ক্যারেজ শপে দাঁড়িয়ে থাকা রেলের কোচে বিধ্বংসী আগুন লাগল মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা খবর দেন দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনও অবধি হতাহতের খবর না থাকলেও, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওয়ার্কশপের কর্মীদের মধ্যে।

বিধ্বংসী আগুন

জানা গেছে, ক্যারেজ শপে ওই ট্রেনটিতে ওয়েলডিঙের কাজ চলছিল। সেই সময়ই কোনোভাবে আগুন লেগে যায়। প্রসঙ্গত, এর আগেও ওয়ার্কশপে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে, সঙ্গে সঙ্গে দমকল না পৌঁছলে আরও বড় বিপদ হতে পারত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago