Railway

Kharagpur Division: নারায়ণগড়-ভদ্রক থার্ড লাইনের কাজ চলবে টানা ১০ দিন ধরে! খড়্গপুর ডিভিশনে বাতিল হচ্ছে ৫৭টি ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ফেব্রুয়ারি: রেলের‌ উন্নয়নমূলক কাজ (Development Work) চলবে টানা ১০ দিন ধরে। চলতি মাসের ২৫ তারিখ (২৫ ফেব্রুয়ারি) থেকে ৬ মার্চ পর্যন্ত তাই খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) খড়্গপুর-ভদ্রক (ওড়িশা) শাখার প্রায় ৫৭টি ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) তরফে। এই বিষয়ে ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, খড়্গপুর ডিভিশনের ভদ্রক শাখার রানিতাল স্টেশনে (Ranital Station) ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সাতদিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। আর, পরবর্তী তিনদিন অর্থাৎ ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত হবে ইন্টারলকিংয়ের কাজ। নারায়ণগড়-ভদ্রক থার্ড লাইনের সঙ্গে এই কাজ সংযুক্ত। এর জেরেই প্রভাব পড়তে চলেছে খড়্গপুর থেকে ওড়িশাগামী রেল যোগাযোগে। প্রায় ১০ দিন ধরে খড়্গপুর তথা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে চলেছে।

বিজ্ঞপ্তি:

স্বাভাবিকভাবেই, দক্ষিণ ভারত গামী রেল যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হতে চলছেন। যদিও এই বিষয়ে খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, “রেল উন্নয়নমূলক কাজ করলে যাত্রীরাই উপকৃত হবেন।” এদিকে, এই কাজের ফলে ১২০৭৩/১২০৭৪ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ১২২৭৭/১২২৭৮ হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ১২৮২১/১২৮২২ ধৌলি এক্সপ্রেস, ১২৭০৩/১২৭০৪ হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস এর মতো ট্রেন সহ মোট ৫৭টি ট্রেন এই সময়ের মধ্যে বাতিল থাকবে। বাতিল হচ্ছে ১৮০২১/১৮০২২ খড়্গপুর-খুড়দা রোড-খড়্গপুর, ০৮০৩১/০৮০৩২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর প্যাসেঞ্জার ট্রেনও। অন্যদিকে, ২২৮২৩/২২৮২৪ ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২২৪৬ যশবন্তপুর হাওড়া দুরন্ত এবং ২২৮১১ ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানীও উল্লিখিত থার্ড লাইনের কাজের সময় ঘুরপথে চলবে।

বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago